Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণ ও খুনে দোষী রাম রহিমের ৪০ দিনের প্যারোল, ৭ বছরে এই নিয়ে ১৪ বার মুক্তি! বারবার ভোটের আগেই

২০২২ সালে তিনি তিন বার মুক্তি পান— ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় ২১ দিনের ছুটি, জুনে হরিয়ানার পৌর নির্বাচনের সময় এক মাস, আর অক্টোবর মাসে হরিয়ানা উপনির্বাচনের সময় ৪০ দিনের প্যারোল। তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় তিনি ৪০ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন।

ধর্ষণ ও খুনে দোষী রাম রহিমের ৪০ দিনের প্যারোল, ৭ বছরে এই নিয়ে ১৪ বার মুক্তি! বারবার ভোটের আগেই

রাম রহিম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 August 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও খুনে (Rape and Murder) দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম (Ram Rahim) ফের প্যারোলে (parole) মুক্তি পেলেন। এই বার তাঁকে ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। তিন মাস আগেই তিনি ২১ দিনের ফারলো পেয়েছিলেন। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে এ নিয়ে ১৪ বার জেল থেকে বাইরে এলেন স্বঘোষিত ধর্মগুরু।

সোমবার সকালে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি চলে যান ডেরা সচ্চা সৌদা আশ্রমে, যা হরিয়ানার সিরসা এলাকায় অবস্থিত।

২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২০১৯ সালে এক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের মামলায়ও তাঁকে ও আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০২ সালে নিজের ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের দায়েও তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ওই মামলায় চলতি বছরের মে মাসে রাম রহিম-সহ পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালত সেই মামলার তদন্তকে ‘দূষিত’ ও ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করে।

চলতি বছরের ৯ এপ্রিল রাম রহিম ২১ দিনের ফারলো পান। তার আগে জানুয়ারিতে তিনি ২০ দিনের প্যারোলে মুক্ত হন।

উল্লেখযোগ্যভাবে, আগের বেশ কয়েকটি প্যারোল ও ফারলো নির্বাচনের সময়ের সঙ্গে মিলে গিয়েছিল। ২০২২ সালে তিনি তিন বার মুক্তি পান— ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় ২১ দিনের ছুটি, জুনে হরিয়ানার পৌর নির্বাচনের সময় এক মাস, আর অক্টোবর মাসে হরিয়ানা উপনির্বাচনের সময় ৪০ দিনের প্যারোল। তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় তিনি ৪০ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন।

তবে প্যারোলে মুক্ত থাকাকালীন তাঁকে ভোট সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নিতে, বক্তব্য রাখতে বা সংশ্লিষ্ট রাজ্যে থাকতেও নিষেধ করা হয়েছে।


```