Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

8th Pay Commission: ৮ম পে কমিশন নিয়ে সংসদে জানাল কেন্দ্র, কবে কার্যকর হবে, কারা পাবেন সুবিধা

লোকসভায় শীতকালীন অধিবেশনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে সবিস্তারে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। 

8th Pay Commission: ৮ম পে কমিশন নিয়ে সংসদে জানাল কেন্দ্র, কবে কার্যকর হবে, কারা পাবেন সুবিধা

গ্রাফিক্স দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 December 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সবিস্তারে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi)। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করবে এই কমিশন। এ ব্যাপারে এক লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chowdhury)।

কখন শুরু হল ৮ম পে কমিশনের কাজ?

মন্ত্রী জানিয়েছেন, ৮ম পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে, এবং গত ৩ নভেম্বর এর  শর্তাবলী (Terms of Reference -ToR) বা দায়িত্বের পরিধি নির্ধারিত হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে।
এই কমিশনের আওতায় আসবেন—

৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী, এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী। অর্থাৎ, এক বিশাল কর্মীসংখ্যার বেতন কাঠামো বদলের দায়িত্বে রয়েছে এই কমিশন।

কবে কার্যকর হবে বাড়তি বেতন? (8th Pay Commission effective date)

৮ম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বেতনবৃদ্ধি কবে বাস্তবায়িচত হবে? মন্ত্রী জানিয়েছেন, কার্যকর করার তারিখ সরকার নির্ধারণ করবে। তবে নিয়ম অনুযায়ী, কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে—অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ সুপারিশ জমা পড়বে। তার পর সরকার সিদ্ধান্ত নেবে।

সরকার আরও জানিয়েছে, সুপারিশ গৃহীত হলে প্রয়োজনীয় অর্থবরাদ্দ রাখা হবে। সাধারণ রীতি অনুযায়ী, পে কমিশনের প্রভাব ১ জানুয়ারি ২০২৬ থেকে গণ্য হতে পারে। অর্থাৎ সুপারিশ পরে এলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে বকেয়ার সঙ্গে সংশোধিত বেতন দেওয়া হবে—আগের কমিশনগুলিতে এমনটাই হয়েছে।

কারা ৮ম পে কমিশনের আওতায় থাকবে?

সরকারি তথ্য অনুযায়ী কমিশনের পরিধিতে থাকবেন—কেন্দ্রীয় সরকারি কর্মচারী (ইন্ডাস্ট্রিয়াল ও নন-ইন্ডাস্ট্রিয়াল), অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যরা, প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মচারীরা এবং আরও কয়েকটি নির্দিষ্ট বিভাগ।

কতটা বাড়তে পারে বেতন?

বর্তমান ইঙ্গিত অনুযায়ী—
২০–২৫% পর্যন্ত সামগ্রিক বেতন বৃদ্ধি হতে পারে। ন্যূনতম বেসিক পে (Basic Pay) বাড়িয়ে ৩৪,৫০০ টাকা থেকে ৪১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। নতুন বেতন কাঠামো চালুর সময় সাধারণত মহার্ঘভাতা (DA) শূন্যে ফিরে যায়। তবে সরকার পরিষ্কার করেছে—DA-কে স্থায়ীভাবে বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনও প্রস্তাব বর্তমানে নেই।

পূর্ববর্তী কমিশনের অভিজ্ঞতা

ইতিহাস বলছে—৭ম পে কমিশন (7th Pay Commission)  নির্ধারিত সময়ের ছয় মাসের মধ্যেই কার্যকর হয়েছিল। আগের কিছু কমিশনের ক্ষেত্রে প্রকৃত বাস্তবায়নে একাধিক বছর লেগেছে।


```