Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক, ১৪টি বিল পেশের প্রস্তুতি সরকার পক্ষের

কংগ্রেসের (Congress) অভিযোগ, সংসদীয় অধিবেশন ইচ্ছাকৃতভাবেই খর্ব করে পার্লামেন্ট অকেজো করার পথে যাচ্ছে কেন্দ্র।

শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক, ১৪টি বিল পেশের প্রস্তুতি সরকার পক্ষের

অধিবেশনের আগে সর্বদল বৈঠক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 November 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশন (Winter Session) শুরুর ঠিক এক দিন আগে রবিবার সংসদ ভবনে ডাকা হয়েছিল সর্বদল বৈঠক (All Party Meeting)। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ঘিরে রাজনৈতিক লড়াইয়ের আঁচ মিলল বৈঠক থেকেই। নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি জানাল বিরোধী শিবির। আর সরকার জানাল তাদের আইনপ্রণয়নের অগ্রাধিকারের কথা।

বৈঠকে বিরোধী দলগুলি বিশেষ গুরুত্ব দিয়েছে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR), দিল্লি বিস্ফোরণ (Delhi Blast), বিদেশনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলিকে। সরকার পক্ষ জানায়, সংক্ষিপ্ত অধিবেশনেও তারা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পেশ করতে চায়।

এর পরেই কংগ্রেসের (Congress) অভিযোগ, সংসদীয় অধিবেশন ইচ্ছাকৃতভাবেই খর্ব করে পার্লামেন্ট অকেজো করার পথে যাচ্ছে কেন্দ্র।

সবচেয়ে ছোট শীতকালীন অধিবেশন? প্রশ্ন তুলছে বিরোধীরা

সোমবার শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে শীতকালীন অধিবেশন। মোট ১৫টি কার্যদিবস— সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম।

বৈঠকের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈর সুর চড়া। বলেন, “এই শীতকালীন অধিবেশন কার্যত ১৫ দিনের। এটাই সম্ভবত সবচেয়ে ছোট অধিবেশন। সরকার নিজেই যেন সংসদীয় রীতি-নীতি কবর দিতে চাইছে।”

গগৈ আরও বলেন, “দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তার ব্যর্থতা, ভোটার তালিকা সুরক্ষা, দূষণজনিত স্বাস্থ্য সংকট, অর্থনীতি থেকে শুরু করে বিদেশনীতি— অসংখ্য জটিল ইস্যু আছে। অথচ সরকার আলোচনা চায় না বলেই অধিবেশন ছোট করেছে।”

সরকারের সতর্ক বার্তা, “ঠান্ডা মাথায় সংসদ চলুক, বিশৃঙ্খলায় নয়”

এর আগেই কিরেন রিজিজু সকল দলকে “সংযত থাকার” আহ্বান জানিয়ে বলেন, “শীতকাল, তাই আশা করি সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন। বিতর্ক হবে, সেটাই সংসদের কাজ। কিন্তু অযথা উত্তেজনা বা বিশৃঙ্খলা আমরা চাই না।”

রবিবার রিজিজু বিভিন্ন দলের ফ্লোর লিডারদের সঙ্গেও আলাদা আলোচনা করেন। দিনের শেষ দিকে ব্যবসা পরামর্শ কমিটির বৈঠকও নির্ধারিত ছিল।

১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশের পরিকল্পনা

এই অধিবেশনে যেসব বিল সরকার সামনে আনতে চলেছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য—

১. অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫

পারমাণবিক শক্তি ব্যবহারের নীতি ও নিয়মকানুন বদলের পাশাপাশি বেসরকারি অংশীদারিত্বের পথ খুলতে পারে এই বিল।

২. হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল, ২০২৫

বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন, স্বচ্ছ স্বীকৃতি ব্যবস্থা এবং মানোন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় কমিশন গঠনের প্রস্তাব।

৩. অন্যান্য উল্লেখযোগ্য বিল

  • জন বিশ্বাস (সংশোধন) বিল, ২০২৫
  • ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপ্সি কোড সংশোধনী বিল
  • মণিপুর GST (দ্বিতীয় সংশোধন) বিল
  • রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল
  • ন্যাশনাল হাইওয়েজ (সংশোধন) বিল
  • কর্পোরেট ল'স (সংশোধন) বিল
  • সিকিউরিটিজ মার্কেটস কোড বিল
  • ইনসিওরেন্স লজ সংশোধনী
  • আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন সংশোধনী বিল
  • সেন্ট্রাল এক্সসাইজ সংশোধনী
  • হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস বিল

```