Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিয়েতে আসতেই হবে', হোয়াটসঅ্যাপে আমন্ত্রণপত্রে ক্লিক করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন সরকারি কর্মী

ওই সরকারি কর্মীর ফোনেও একটি মেসেজ পাঠানো হয়। যেখানে লেখা ছিল,  'বিয়েতে আসতেই হবে।' এরপর ওই ফাইল খোলার জন্য ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা 'উধাও' হয়ে যায়।  

'বিয়েতে আসতেই হবে', হোয়াটসঅ্যাপে আমন্ত্রণপত্রে ক্লিক করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন সরকারি কর্মী

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ডিজিটালের যুগে আর বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানোর রীতি অনেকটাই কমে এসেছে। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেওয়া হয় ডিজিটাল আমন্ত্রণপত্র (Digital Invite)। মহারাষ্ট্রের এক যুবকের কাছেও এমনই একটি আমন্ত্রণপত্র (Fake Wedding Invitation) এসেছিল, তাতে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যায় প্রায় ২ লক্ষ টাকা।

সম্প্রতি মহারাষ্ট্রের হিঙ্গোলি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন এক সরকারি কর্মী। জানা যায়, তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ একটি ভুয়ো বিয়ের আমন্ত্রণ পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রতারকরা বিশেষভাবে তৈরি করা APK ফাইলকে বিয়ের কার্ডের মতো সাজিয়ে পাঠায়। কেউ সেই ফাইল খুললেই ফোনে ঢুকে পড়ে হ্যাকাররা এবং সহজেই হাতিয়ে নেয় সংবেদনশীল তথ্য।

ওই সরকারি কর্মীর ফোনেও একটি মেসেজ পাঠানো হয়। যেখানে লেখা ছিল,  'বিয়েতে আসতেই হবে।' এরপর ওই ফাইল খোলার জন্য ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা 'উধাও' হয়ে যায়।  

Add image caption here

পুলিশ সূত্রে খবর, এই ধরনের প্রতারণা (Fraud) গত বছর থেকেই শুরু হয়েছে। এক্ষেত্রে প্রতারণার ধরন প্রায় একই, প্রথমে হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে আসে বিয়ের আমন্ত্রণপত্র। মেসেজে থাকা ফাইলটি আসলে ম্যালওয়্যার। কেউ একবার সেটি ডাউনলোড করলেই ফোনের সব ডেটা প্রতারকদের হাতে চলে যায়। এরপর তারা ওই তথ্য ব্যবহার করে ভুক্তভোগী বা তাঁর পরিচিতদের কাছ থেকে টাকা চাইতে থাকে।

গত বছরই হিমাচল প্রদেশ সাইবার পুলিশ (Cyber Police) সতর্কতা জারি করেছিল। তারা সাবধান করেছিল, অচেনা নম্বর থেকে আসা ফাইল একেবারেই ডাউনলোড করা যাবে না। তবুও সাধারণ মানুষ এখনও এধরনের ফাঁদে পড়ছেন।

ছোট শহর এবং গ্রামের মানুষরা এই প্রতারণার অন্যতম টার্গেট। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, যেকোনও ফাইল খোলার আগে নিশ্চিত হতে হবে, সেটি ভরসাযোগ্য উৎস থেকে এসেছে কিনা।


```