Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২ মাসের শিশুকে বাঁচাতে প্রাণ হাতে খরস্রোতা নদী পার নার্সের! দেখুন ভিডিও

টানা বৃষ্টিতে ভেসে গেছে এলাকার সেতু আর ফুটব্রিজ। উপায় না দেখে প্রচণ্ড স্রোতের মধ্যে পাথরের উপর ভর দিয়ে এগিয়ে যান তিনি।

২ মাসের শিশুকে বাঁচাতে প্রাণ হাতে খরস্রোতা নদী পার নার্সের! দেখুন ভিডিও

ছবি: এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: দুই মাসের অসুস্থ শিশুকে জীবনদায়ী ইনজেকশন (Injection) দিতে হবে। প্রাণ হাতে করে খরস্রোতা নদী পার নার্সের (Nurse Viral Video)। হিমাচলপ্রদেশের মাণ্ডি জেলার সেই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই গোটা দেশ তাঁর সাহসকে কুর্নিশ জানাচ্ছে।

ঘটনাটি চৌহরঘাটি এলাকার সুদহার পঞ্চায়েতের। টিক্কর গ্রামের বাসিন্দা নার্স কমলা তখন ডিউটিতে যাচ্ছিলেন। পথে জরুরি ফোন আসে— একটি শিশু অসুস্থ, তাকে তৎক্ষণাৎ ইনজেকশন দিতে হবে। কিন্তু টানা বৃষ্টিতে ভেসে গেছে এলাকার সেতু আর ফুটব্রিজ। উপায় না দেখে প্রচণ্ড স্রোতের মধ্যে পাথরের উপর ভর দিয়ে এগিয়ে যান তিনি। ভিডিওতে দেখা যায়, যে কোনও মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা থাকলেও পিছিয়ে যাননি কমলা।

তিনি বলেন, “প্রতিদিন চার কিলোমিটার হেঁটে যেতে হয়। রাস্তাঘাট নেই, ব্রিজও সব ভেসে গেছে। তবুও রোগীর জন্য পৌঁছতেই হবে।” শেষ পর্যন্ত শিশুটিকে ইনজেকশন দেন তিনি এবং ফের হাঁটা ধরেন হাসপাতালে ফেরার পথে।

এই ঘটনার পর স্থানীয় মানুষ যেমন তাঁকে কুর্নিশ জানিয়েছেন, তেমনই উঠছে প্রশ্নও— স্বাস্থ্যকর্মীদের কেন এভাবে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হবে? সম্প্রতি এই এলাকায় স্রোতে ভেসে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। ফলে কমলার ভিডিও শুধু সাহস নয়, প্রশাসনিক ব্যর্থতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।


```