Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এসেছিলেন স্বাধীনতার পর পরই, বিহারের ভোটার তালিকায় এবার পাকিস্তানি দুই মহিলা!

বিহারে ২০২৫ সালের বিধানসভা ভোটের আগে চলছে এই ভোটার তালিকা সংশোধন অভিযান। বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিল, নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে নাম বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যেই পাকিস্তানি নাগরিকদের নাম ধরা পড়ায় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

এসেছিলেন স্বাধীনতার পর পরই, বিহারের ভোটার তালিকায় এবার পাকিস্তানি দুই মহিলা!

এআই দিয়ে বানানো ছবি (প্রতীকী)

গার্গী দাস

শেষ আপডেট: 24 August 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ঠিক তিন বছর পরে ভারতে এসেছিলেন পাকিস্তানের দুই মহিলা। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযানে ধরা পড়ল, লিস্টে জ্বলজ্বল করছে তাঁদের নাম। ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, আর নির্বাচন কমিশন তাঁদের নাম মুছে ফেলার প্রক্রিয়া শুরু করেছে।

ভোটার তালিকা সংশোধনের জন্য বিহারে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলছে, সেখানে এই ঘটনা সামনে আসে। ভুয়ো ভোটার ও মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই তালিকা সংশোধনের কাজ শুরু হয় জুলাইয়ে। তার মধ্যেই ভেসে ওঠে, ভাগলপুরের বাসিন্দা বলে পরিচিত দুই মহিলা আসলে পাকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে এক জন, ইমরানা খানম, ১৯৫৬ সালে ভারতে আসেন। ১৯৫৮ সালে তিনি ভিসা পান।

বয়সের ভারে নুইয়ে পড়া ইমরানা এখন অসুস্থ। বুথ লেভেল অফিসার ফারজানা খানম জানালেন, ‘ওঁর অবস্থার কারণে কিছু জিজ্ঞাসাবাদ করা যায়নি। কিন্তু নথি যাচাই করে দেখি, পাসপোর্ট ১৯৫৬ সালের। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ১১ অগস্ট একটি নোটিস পাই। তার ভিত্তিতেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করি।’

এরই মধ্যে নির্বাচন কমিশন বিহারের ৬৫ লক্ষ ভোটারের নাম বাতিল করেছে, যাঁদের মৃত্যু হয়েছে, স্থানান্তরিত হয়েছেন বা অন্য কোনও কারণে যোগ্য নন। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ অগস্ট প্রকাশিত সেই তালিকা এখন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। জেলা অফিস, পঞ্চায়েত অফিস এবং সামাজিক মাধ্যমে তালিকা প্রকাশ করে সাধারণ মানুষকে জানাতে বলা হয়েছে।

বিহারে ২০২৫ সালের বিধানসভা ভোটের আগে চলছে এই ভোটার তালিকা সংশোধন অভিযান। বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিল, নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে নাম বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যেই পাকিস্তানি নাগরিকদের নাম ধরা পড়ায় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি নির্বাচন কমিশনকে নিয়ে ‘ভোট চুরি’-র অভিযোগ করেছিলেন। সে প্রসঙ্গে কমিশন কড়া অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলকে সাত দিনের মধ্যে হলফনামা বা প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।


```