Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সাইকেল থেকে পড়ে গেছিল মেয়ে, সেই 'অপরাধে' কুড়ুল দিয়ে কুপিয়ে মারল বাবা! বসে থাকল দেহ নিয়ে

মহারাষ্ট্রে পর পর এমন ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে আইনশৃঙ্খলা নিয়ে।

সাইকেল থেকে পড়ে গেছিল মেয়ে, সেই 'অপরাধে' কুড়ুল দিয়ে কুপিয়ে মারল বাবা! বসে থাকল দেহ নিয়ে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 July 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: সাইকেল চালাতে গিয়ে সামান্য পড়ে গিয়েছিল মেয়েটি। কে জানত, তার পরিণাম হবে এমন মর্মান্তিক হবে। মহারাষ্ট্রের ধারাশিব জেলায় নিজের ৯ বছরের মেয়েকে এই অপরাধেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ওই নাবালিকাকে কুপিয়ে মারা হয় ঘুমন্ত অবস্থায়। ঘটনার সময় ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন।

অভিযুক্তের নাম জ্ঞানেশ্বর যাদব। মেয়েটির নাম গৌরী যাদব। পুলিশ সূত্রে খবর, গৌরী প্রায়ই অসুস্থ থাকত। এই নিয়ে বেশ কিছুদিন ধকে বিরক্ত ছিলেন তার বাবা। রবিবার সাইকেল চালাতে গিয়ে হঠাৎ পড়ে যাওয়ায় রাগ চরমে ওঠে। রাতে মেয়েটি ঘুমিয়ে পড়ার পর আচমকা কুড়ুল দিয়ে মাথায় আঘাত করেন।

ঘটনার পর তিনি বাড়িতেই মৃতদেহটি রেখে দেন প্রায় ২৪ ঘণ্টা। সোমবার বিষয়টি জানাজানি হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসে অম্বি থানার আধিকারিকরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যাদবকে।

অম্বি থানার সহকারী পুলিশ পরিদর্শক গোরক্ষনাথ খাড়াদ জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়েটি অসুস্থ ছিল এবং রবিবার সাইকেল থেকে পড়ে যায়। তা দেখে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন যাদব। রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে কুড়ুল দিয়ে খুন করেন তিনি।'

মাত্র এক সপ্তাহ আগে সাঙ্গলিতে একই ভাবে মেয়েকে খুন করেছিলেন এক ব্যক্তি। মক টেস্টে কম নম্বর পাওয়ায় ১৭ বছরের সাধনা ভোঁসলেকে বেধড়ক মারধর করে খুন করা হয়। মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। তাই খারাপ ফল মেনে নিতে পারেননি তার বাবা।

মহারাষ্ট্রে পর পর এমন ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে আইনশৃঙ্খলা নিয়ে। যাদবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে রবিবার একই দিনে এমন আরও দু'টো ঘটনা হয়েছে। একটা মহারাষ্ট্রেই। চকোলেটের জন্য বায়না করায় মেয়েকে শাড়ি দিয়ে পেঁচিয়ে মারে বাবা। অন্যদিকে, দিল্লিতে খেলনার বায়না করায় ছেলেকে ছুরি মেরে খুন করেন আরেক ব্যক্তি। 


```