Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ব্যস্ত রাস্তায় মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ! ধরা পড়ল সিসিটিভিতে, দেখুন ভিডিও

আরেকটি ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত পুলিশ হেফাজতে ঠিক করে হাঁটতে পারছেন না। তার হাঁটু, হাত কাঁপছে।

ব্যস্ত রাস্তায় মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ! ধরা পড়ল সিসিটিভিতে, দেখুন ভিডিও

সিসিটিভি ফুটেজের দৃশ্য

শেষ আপডেট: 30 June 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুজাফফরনগর শহরের একটি ব্যস্ত রাস্তায় এক মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগে ৭২ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনা কাছের একটি সিসিটিভি (CCTV)-তে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ ওই মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় গেলে ইচ্ছাকৃত এবং যৌন উদ্দেশ্যে স্পর্শ করেন।

অভিযুক্তের নাম রিয়াজ আহমেদ। ঘটনার আকস্মিকতায় মহিলা হতবাক হয়ে যান প্রথমে, তারপর রেগে গিয়ে রাস্তাতেই বৃদ্ধকে ধরে ঠাসিয়ে চড় মারেন। আশেপাশের লোকজনেরও বিষয়টি বুঝতে একটু সময় লাগে। সেই সুযোগেই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন।

একজন সোশ্যাল মিডিয়া ইউজার ভিডিওটি শেয়ার করে জানান, বৃদ্ধ ঘটনাটির কিছু সময় আগে একটি মসজিদ থেকে বেরিয়েছিলেন। জানা গেছে, নির্যাতনের শিকার ওই মহিলা বাজারে একটি কাজ নিয়ে এসেছিলেন। এই ঘটনা রবিবার দুপুর আনুমানিক ২:৪০ টায় ঘটেছে, খালাপার কোতওয়ালি থানা এলাকায়।

মুজাফফরনগর পুলিশ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রিয়াজ আহমেদের গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত পুলিশ হেফাজতে ঠিক করে হাঁটতে পারছেন না। তার হাঁটু, হাত কাঁপছে।

সোশ্যাল মিডিয়ায় ওই নির্যাতিতা মহিলার এহেন দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, ওই মহিলা যদি চুপ করে মেনে নিতেন, তাহলে ওই ঘৃণ্য ঘটনা হয়তো সামনে আসত না।

স্থানীয় এলাকা এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। ব্যস্ত রাস্তায়, লোকজনের মাঝে এমন ঘটনা ঘটায় সামাজিকভাবেও এটি একটি উত্তপ্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে।


```