Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান! মানলেও সংখ্যাটা কত, জানালেন না চিফ অফ ডিফেন্স স্টাফ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২ তম শাং-রি-লা ডায়লগ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চৌহান। সেখানেই এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়  সাথে কথা বলার সময়, চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, পাকিস্তান দাবি করেছে যে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। তা একেবারেই ভুল।"

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান! মানলেও সংখ্যাটা কত, জানালেন না চিফ অফ ডিফেন্স স্টাফ

সিডিএস চৌহান

শেষ আপডেট: 31 May 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: চার দিন ধরে চলা সংঘর্ষের সময় ভারতের (India) ছ'টি যুদ্ধ বিমান গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান (Pakistan), এমনই দাবি করা হয়েছিল পাক রেঞ্জার্সদের তরফে। কিন্তু সেই সংখ্যাটা যে ডাহা মিথ্যে, জানিয়ে দিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) (Chief of Defence Staff) জেনারেল অনিল চৌহান (Anil Chouhan)। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে পাক হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় যুদ্ধ বিমান।

দুই দেশের সংঘর্ষ নিয়ে এই প্রথম মুখ খুলেছেন চৌহান। ঠিক কতগুলো ভারতীয় বিমান ধ্বংস হয়েছে সেই হিসেব না দিলেও তিনি এটুকু বলেন, হারানো বিমানের সংখ্যা নয়, বরং শত্রুর হামলায় যাতে এমন ঘটনা না ঘটে, সে ব্যাপারে কৌশলগত শিক্ষার উপরই মনোযোগী হওয়া উচিত। ভারত সেটাই করেছে এবং দু'দিন পর পাল্টা প্রত্যাঘাত হেনেছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২ তম শাং-রি-লা ডায়লগ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চৌহান। সেখানেই এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়  সাথে কথা বলার সময়, চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, পাকিস্তান দাবি করেছে যে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। তা একেবারেই ভুল।"

৭ মে শুরু হওয়া দুই দেশের সংঘর্ষের সময় কতগুলি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান তিনি দেননি, ঠিকই, তবে স্বীকার করে নিয়েছেন যে বিমান ধ্বংস হয়েছে। তিনি এও বলেছেন যা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তা করা হয়নি, বরং পরিস্থিতি থেকে কৌশলগত শিক্ষা নিয়ে দু'দিন পর সেই কৌশল কাজে লাগানো হয়েছে। সমস্ত যুদ্ধবিমান আবার উড়িয়ে এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছে।

জেনারেল চৌহান স্পষ্ট জানিয়েছেন, ভারত এখন আর খামখেয়ালি সিদ্ধান্তে চলে না। স্বাধীনতার সময় পাকিস্তান সামাজিক উন্নয়ন, জিডিপি, মাথাপিছু আয়ে ভারতের থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু আজ ভারত অর্থনীতি, মানবোন্নয়ন, সামাজিক ঐক্য— সব দিক থেকেই এগিয়ে। এটা মোটেও কাকতালীয় নয়। বরং, সুপরিকল্পিত স্ট্র্যাটেজি নিয়ে এগোনোর ফলেই হয়েছে।


```