বিমান ভেঙে পড়ার খবর জানাজানি হতেই আলোচনা শুরু হয়েছে 'মে ডে কল' নিয়ে। এমনই পাঁচ বিপদ সঙ্কেতের একটা ধারণা দেওয়া হল।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 12 June 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: অমদাবাদে বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে যে বিপদাবার্তা পাঠানো হয়েছিল, তার পোশাকি নাম 'মে ডে কল'। তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর জানাজানি হয়। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে 'মে ডে কল' নিয়ে। এমনই পাঁচ বিপদ সঙ্কেতের একটা ধারণা দেওয়া হল।
১. Mayday
সবচেয়ে জটিল বিপদের সঙ্কেত। পাইলটরা তিনবার বলেন—“Mayday, Mayday, Mayday”। এই সঙ্কেত দিলে সঙ্গে সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। প্রথম এই কল প্রথম ব্যবহার হয় ১৯২৩ সালে, আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯২৭ সালে। ২০০৯ সালে নিউ ইয়র্কে ‘Miracle on the Hudson’ ঘটনার সময় ক্যাপ্টেন সুলেনবার্গার 'Mayday' সঙ্কেত দিয়েই যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন।
২. Pan-Pan
জরুরি সঙ্কেত হলেও Mayday-এর মতো ততটা ভয়াবহ নয়। ইঞ্জিনে সমস্যা, চিকিৎসাজনিত জরুরি অবস্থা হলে বলা হয় “Pan-Pan, Pan-Pan, Pan-Pan”। Mayday-এর সঙ্গেই ১৯২৭ সালে। Swissair Flight 111 প্রথমে Pan-Pan সঙ্কেত পাঠিয়েছিল, পরে পরিস্থিতির অবনতি হওয়ায় Mayday কল করে।
৩. SOS
মোরস কোডে দেওয়া এক ঐতিহাসিক সঙ্কেত—“…---…”। জলপথে বিপদের সময় অনেক আগেই ব্যবহার শুরু হয়। ১৯০৮ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় এই সঙ্কেত। টাইটানিক ডুবে যাওয়ার সময় SOS ও CQD দুই সংকেতই পাঠানো হয়েছিল।
৪. CQD
Mayday-এর আগে জনপ্রিয় রেডিও সঙ্কেত। ‘CQ’ মানে Calling All Stations (সব স্টেশন শুনুন), আর ‘D’ মানে Distress (বিপদ)। ১৯০৪ সালে বিপদসঙ্কেত হিসেবে স্বীকৃত হয়। Titanic ও SS Republic এই সংকেত ব্যবহার করেছিল।
৫. SCURIT
সতর্কবার্তার সঙ্কেত, তবে বিপদের নয়। খারাপ আবহাওয়া, সমুদ্রপথের বাধা ইত্যাদি জানাতে এই শব্দ বলা হয়। মূলত নৌপথে, সাধারণত সামরিক বা নিরাপত্তা যোগাযোগে দেখা যায়।
সঙ্কেতের গুরুত্ব
এই সঙ্কেতগুলো শুধু কয়েকটা শব্দ নয়—এরা বহু প্রাণ বাঁচানোর সম্ভাবনা তৈরি করে। বিমানের মতো পরিস্থিতিতে যখন সময়ের কাঁটা প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলে, তখন এই সঙ্কেতই নির্দেশ দেয় কোনটা সামান্য সমস্যা, আর কোনটা ভয়ঙ্কর বিপদ।
আমদাবাদের এই দুর্ঘটনায় 'মে ডে কল' পাঠানোর সময় থাকলেও পরিত্রাণের আর সময় ছিল না। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, এহেন সঙ্কেতের সঠিক সময়ে সঠিক ব্যবহার কতটা প্রয়োজনীয়।