Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট

বেঞ্চের বক্তব্য, নাগরিক অধিকারের নামে যে কেউ সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করতে পারেন না। সরকার এবং পুলিশের কর্তব্য হল সমাজে বিভাজন সৃষ্টিকারী পোস্ট মুছে দেওয়া।

বাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: সংবিধানে নাগরিকের বাক্ স্বাধীনতার কথা বলা আছে (Freedom of Speech) । তবে তা সীমাহীন নয়। সংবিধানের ১৯ (২) অনুচ্ছেদে (article 19 (2) in Indian Constitution) যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার (reasonable restrictions) কথাও বলা আছে। যার যা খুশি বলা বাক্ স্বাধীনতা নয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই কথা বলেছে। বেঞ্চের বক্তব্য, নাগরিক অধিকারের নামে যে কেউ সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করতে পারেন না। সরকার এবং পুলিশের কর্তব্য হল সমাজে বিভাজন সৃষ্টিকারী পোস্ট মুছে দেওয়া।

দুই বিচারপতির বেঞ্চ আরও বলেছে, এই ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপকে মোটেই সেন্সরশিপ বলা যায় না। সরকারের কাজ হল দেশে শান্তি সম্প্রীতি বজায় রাখা। যারা সমাজমাধ্যমকে ব্যবহার করে সম্প্রীতি বিনষ্ট করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের কাজ।

শীর্ষ আদালত এই মন্তব্য করেছে কলকাতা-সহ বেশ কয়েকটি রাজ্যের পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়। মামলাকারী ওয়াজিদ খানকে গত ৯ জুন কলকাতার গলফগ্রিন থানার পুলিশ গ্রেফতার করে। দেশের অন্যান্য শহরেও একই অপরাধে মামলা দায়ের হয়েছে। তিনি শীর্ষ আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করে বলেন তাঁর প্রতি অবিচার করা হচ্ছে।

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি হিন্দু দেবদেবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি শর্মিষ্ঠা পানোলি নামে অপর একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ধর্মীয় উসকানি মূলক কথা প্রচার করার অভিযোগ করে মামলা দায়ের করেছেন। শীর্ষ আদালতের নির্দেশে খান আপাতত জামিনে মুক্ত।

তাঁর দায়ের করা মামলাতেই শীর্ষ আদালত সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ উত্থাপন করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।


```