Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

দিল্লি বনেগা খলিস্তান, কানাডায় জেল থেকে জামিনে মুক্তি পেয়েই দোভালকে হুমকি জঙ্গির

হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বিদেশের মাটিতে খলিস্তানি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া শিখস ফর জাস্টিসের শীর্ষস্তরীয় জঙ্গি নেতা গোসাল কানাডায় গ্রেফতার হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন।

দিল্লি বনেগা খলিস্তান, কানাডায় জেল থেকে জামিনে মুক্তি পেয়েই দোভালকে হুমকি জঙ্গির

খলিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসাল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 September 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসাল কানাডায় জামিনে মুক্তি পেয়েই ভারত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিল। হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বিদেশের মাটিতে খলিস্তানি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া শিখস ফর জাস্টিসের শীর্ষস্তরীয় জঙ্গি নেতা গোসাল কানাডায় গ্রেফতার হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন। হেফাজত থেকে বেরিয়েই তিনি বলেন, ভারত মনে রেখো, আমি বাইরে বেরিয়ে এসেছি।

কানাডার ওন্টারিও সেন্ট্রাল ইস্ট সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েই গোসাল একটি ভিডিও বার্তায় ভারতের শীর্ষ নিরাপত্তা কর্তাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দিল্লি খুব শীঘ্রই খলিস্তান হবে। ভিডিওতে তিনি দাবি করেন, ভারত, আমি মুক্ত। গুরপতওয়ান্ত সিং পান্নুনকে সমর্থন জোগাতে, চলতি বছরের ২৩ নভেম্বর, খলিস্তান গণভোটের আয়োজন হবেই। দিল্লি বনেগা খলিস্তান। জেলের মূল ফটকের ঠিক বাইরেই গোসালের এই ভিডিও বার্তা রেকর্ড করা হয়।

 Gurpatwant Singh Pannun thinks he arranged the bail of Inderjeet Singh Khosal and is now openly challenging NSA Ajit Doval. What he doesn't know is the fact that India and Canada signed a security pact and under clause 1.7 of the pact anti India elements especially Khalistani… pic.twitter.com/9LWSw7bQGh

ওই একই ক্লিপে খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন মোদী সরকার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সতর্ক করে দেন। যদি কোনওভাবে তাঁকে বিদেশের মাটিতে গ্রেফতার কিংবা প্রত্যর্পণের পদক্ষেপ হয়, তবে মাশুল গোনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পান্নুন বলেছেন, অজিত দোভাল আপনি আসুন! কানাডা, আমেরিকা কিংবা কোনও ইউরোপীয় দেশে এসে আমাকে গ্রেফতার অথবা প্রত্যর্পণের চেষ্টা করে দেখান। আমি আপনার আগমনের প্রতীক্ষায় আছি।


```