Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা শিবরাজ পাটিল, বয়স হয়েছিল ৯০

দলের ভেতরে ও বাইরে, দুই ক্ষেত্রেই তিনি ছিলেন শান্ত স্বভাব, ভারসাম্যপূর্ণ বক্তব্য আর সাংসদীয় শিষ্টতার জন্য পরিচিত।

 প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা শিবরাজ পাটিল, বয়স হয়েছিল ৯০

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 December 2025 09:25

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের বর্ষীয়ান নেতা (Congress leader) এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল প্রয়াত Former Home Minister Shivraj Patil passes away)। শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিনের সামান্য অসুস্থতার পরই তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে (Shivraj Patil Political career) শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। তিনি লোকসভার স্পিকারের (Lok Sabha Speaker) দায়িত্ব সামলান এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরেও দায়িত্ব পালন করেন। বিশেষত UPA আমলে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব তাঁর হাতে ছিল।

লাতুর )Latur)-ই ছিল তাঁর রাজনৈতিক কর্মজীবনের দৃঢ় ভিত্তি। ওই আসনে সাতবার লোকসভা নির্বাচন জিতে নজির গড়েছিলেন পাটিল। দলের ভেতরে ও বাইরে, দুই ক্ষেত্রেই তিনি ছিলেন শান্ত স্বভাব, ভারসাম্যপূর্ণ বক্তব্য আর সাংসদীয় শিষ্টতার জন্য পরিচিত।

কংগ্রেস নেতৃত্ব শিবরাজ পাটিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দলের মতে, তাঁর পরিণত নেতৃত্ব, সংসদীয় অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা ভারতীয় রাজনীতির এক মূল্যবান অধ্যায় হয়ে থাকবে।


```