Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'WHO গাইডলাইন পরামর্শ মাত্র, বাধ্যতামূলক নয়'! গ্লোবাল দূষণ র‌্যাঙ্কিং 'আনঅফিসিয়াল', জানাল কেন্দ্র

বৃহস্পতিবার রাজ্যসভায় সরকার স্পষ্ট জানায়, বিশ্বের কোথাও কোনও সরকারি কর্তৃপক্ষ দেশভিত্তিক দূষণের র‌্যাঙ্কিং প্রকাশ করে না (India air pollution ranking)।

'WHO গাইডলাইন পরামর্শ মাত্র, বাধ্যতামূলক নয়'! গ্লোবাল দূষণ র‌্যাঙ্কিং 'আনঅফিসিয়াল', জানাল কেন্দ্র

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 December 2025 07:53

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের নানা সংস্থার প্রকাশ করা বায়ুদূষণের র‌্যাঙ্কিং ‘আনঅফিসিয়াল’ (India air pollution ranking), সরাসরি জানিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় সরকার স্পষ্ট জানায়, বিশ্বের কোথাও কোনও সরকারি কর্তৃপক্ষ দেশভিত্তিক দূষণের র‌্যাঙ্কিং প্রকাশ করে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বায়ুগুণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শমূলক মানদণ্ড (WHO air quality guidelines India)।

আইকিউএয়ারের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি র‌্যাঙ্কিং, WHO–র গ্লোবাল এয়ার কোয়ালিটি ডাটাবেস, এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (EPI), গ্লোবাল বর্ডেন অব ডিজিজ (GBD)–এর মতো নানা আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পরিবেশ মন্ত্রক (Environment Ministry) জানায়, এই তালিকাগুলির কোনওটিই সরকারি স্বীকৃত নয়। বিশ্বব্যাপী দেশভিত্তিক দূষণ র‌্যাঙ্কিং করার কোনও নির্দিষ্ট সরকারি 'মেকানিজম' নেই।

পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বলেন, হু (WHO)–র গাইডলাইন (WHO guidelines) মূলত দেশগুলিকে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় মান নির্ধারণে সাহায্য করে। ভৌগোলিক অবস্থান, পরিবেশগত প্রেক্ষাপট, পটভূমিগত দূষণ মাত্রা - এসব বিচার করে প্রতিটি দেশকে নিজস্ব মান বেঁধে নিতে হয়।

তিনি জানান, ভারত ইতিমধ্যেই ১২ ধরনের দূষকের জন্য বাতাসের মান সংক্রান্ত মানদণ্ড (National Ambient Air Quality Standards - NAAQS) নির্ধারণ করেছে, যার লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের গুণগত মান রক্ষা।

পরিবেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, যখন কোনও আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে দেশভিত্তিক র‌্যাঙ্কিং করে না, তখন ভারত নিজেই উদ্যোগ নিয়েছে শহরভিত্তিক বায়ুগুণ মূল্যায়নে। স্বচ্ছ বায়ু সুরবেক্ষন (Swachh Vayu Survekshan)–এর মাধ্যমে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের (NCAP) আওতায় থাকা ১৩০টি শহরের বায়ুগুণ উন্নয়ন সংক্রান্ত কাজ পর্যালোচনা করা হয়। এই সমীক্ষার ভিত্তিতেই প্রতিবছর শহরগুলিকে র‌্যাঙ্ক করা হয়।

ভাল ফল করা শহরগুলিকে প্রতি বছর ৭ সেপ্টেম্বর, জাতীয় স্বচ্ছ বায়ু দিবসে সম্মানিতও করা হয়।


```