Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শতবর্ষ পেরিয়ে থামল জীবনযুদ্ধ, প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন

এক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। 

শতবর্ষ পেরিয়ে থামল জীবনযুদ্ধ, প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন

ভিএস অচুত্যানন্দন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 July 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: জীবনের শতবর্ষ অতিক্রম করার পর অবশেষে থেমে গেল তাঁর লড়াই। প্রয়াত হলেন কেরলের প্রবীণতম বাম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Kerala Chief Minister) ভিএস অচ্যুতানন্দন (VS Achuthanandan)। সোমবার বিকেলে তিরুঅনন্তপুরমের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Passed Away) বর্ষীয়ান এই নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।

এক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কেরল ও জাতীয় বাম রাজনীতি।

কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে অচ্যুতানন্দ ছিলেন এক জীবন্ত অধ্যায়। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিএম গঠনের সময়কার নেতা হিসেবে এতদিন পর্যন্ত তিনিই ছিলেন জীবিত শেষ প্রতিনিধি। তাঁর নেতৃত্বেই কেরলে জমি সংস্কার, শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে বারবার পথে নেমেছে বাম শিবির।

২০০৬ থেকে ২০১১ — এই পাঁচ বছর কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন অচ্যুতানন্দ। প্রশাসনিক দক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান তখন তাঁকে এনে দেয় রাজ্যজোড়া খ্যাতি। একইসঙ্গে জাতীয় রাজনীতিতেও অচ্যুতানন্দনের অবস্থান ছিল সম্মানজনক।

তাঁর প্রয়াণে কমিউনিস্ট আন্দোলনের এক ইতিহাসের অবসান হল বলেই মনে করছেন বাম নেতৃত্ব। কেরল থেকে শুরু করে দিল্লি — সর্বত্রই শোকবার্তা জানানো হয়েছে বর্ষীয়ান নেতার প্রয়াণের খবরে।


```