Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অন্ধ্রের সরকারি কলেজে প্রথম বর্ষের ছাত্রকে মারধর ও বিদ্যুতের শক! ভিডিও ভাইরাল মুহূর্তেই

অভিযুক্তরা দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সকলে নাবালক। এমনকি, কলেজের বাইরের একজনও এই ব়্যাগিংয়ে সহায়তা করেছে বলে অভিযোগ। 

অন্ধ্রের সরকারি কলেজে প্রথম বর্ষের ছাত্রকে মারধর ও বিদ্যুতের শক! ভিডিও ভাইরাল মুহূর্তেই

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার এক সরকারি কলেজে র‍্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র। মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা জগতে।

ঘটনাটি ঘটেছে দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল সিনিয়র ছাত্র প্রথম বর্ষের এক ছাত্রকে হস্টেলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং বিদ্যুৎ শক দিচ্ছে।

অভিযুক্তরা দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সকলে নাবালক। এমনকি, কলেজের বাইরের একজনও এই ব়্যাগিংয়ে সহায়তা করেছে বলে অভিযোগ। ঘটনার ভিডিও তুলে নির্যাতিতকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার কথা জানতে পেরে দ্রুত ছাত্রের বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, র‍্যাগিংয়ের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভে সামিল হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।


```