Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গালফ অফ ওমানে মাঝ সমুদ্রে জাহাজে আগুন, নাবিকদের উদ্ধার করল ভারতীয় নৌসেনা

ভারতীয় নৌসেনার পক্ষ থেকে এক্স-এ জানানো হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সকলে নিরাপদে রয়েছেন। 

গালফ অফ ওমানে মাঝ সমুদ্রে জাহাজে আগুন, নাবিকদের উদ্ধার করল ভারতীয় নৌসেনা

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 30 June 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: গালফ অফ ওমান দিয়ে যাওয়ার সময় আচমকাই ইঞ্জিনরুমে ভয়ঙ্কর আগুন ধরে যায় একটি বিদেশি পণ্যবাহী জাহাজের। সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাহাজটি। সংকটজনক মুহূর্তে সাহায্য করে ভারতীয় নৌসেনা। উদ্ধারকার্য শুরু করে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তবর। প্রাণে বাঁচেন ১৪ জন ভারতীয় নাবিক।

ঘটনাটি রবিবারের। ‘এমটি ই চেং ৬’নামের পুলাউ পতাকাবাহী জাহাজটি গুজরাতের কাণ্ডলা বন্দর থেকে ওমানের শিনাস বন্দরের দিকে যাচ্ছিল। মাঝপথেই ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লাগে এবং পুরো জাহাজে বিদ্যুৎ চলে যায়। সংকেত পাঠানো হয় নিকটবর্তী যুদ্ধজাহাজকে।

সংকেত পেয়েই হেলিকপ্টার এবং ছোট বোটের সাহায্যে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন সামগ্রী এবং কর্মীদের পৌঁছে দেওয়া হয় ওই জাহাজটিতে। দ্রুত ১৩ জন ভারতীয় নৌসেনা এবং পাঁচ জন ক্রু মিলে শুরু করেন আগুন নেভানোর কাজ।

ভারতীয় নৌসেনার পক্ষ থেকে এক্স-এ জানানো হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সকলে নিরাপদে রয়েছেন। গালফ অফ ওমান ও পারস্য উপসাগরের মতো আন্তর্জাতিক জলপথে যে কোনও বিপদের সময় ভারতীয় নৌসেনা কেমন ভূমিকা নেয়, এই ঘটনা তার আর এক প্রমাণ। 


```