Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরির বরাত বাতিল করল বাংলাদেশ

বাংলাদেশ সরকার তাদের নৌবাহিনীর জন্য একটি যুদ্ধ জাহাজ তৈরির বরাত বাতিল করেছে। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে ওই জাহাজ তৈরির বরাত দিয়েছিল আগের শেখ হাসিনা সরকার।

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরির বরাত বাতিল করল বাংলাদেশ

যুদ্ধজাহাজ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 May 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সরকার তাদের নৌবাহিনীর জন্য একটি যুদ্ধ জাহাজ তৈরির বরাত বাতিল করেছে। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে ওই জাহাজ তৈরির বরাত দিয়েছিল আগের শেখ হাসিনা সরকার। বর্তমান মহম্মদ ইউনুসরের সরকার বরাত বাতিল করে দিয়েছে বলে জানা গিয়েছে।

ওয়াকিবহাল মহল মনে করছে, দুই দেশের চলমান বৈরি সম্পর্কের জেরে এই পদক্ষেপ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দিন সাতেক আগে ভারত সরকার স্থল বন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশের বেশ কিছু পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ নৌ বাহিনী যে জাহাজটির বরাত বাতিল করেছে সেটিকে কারিগরি ভাষায় ওশান-গোয়িং টাগ বলা হয়৷ এই জাহাজ যুদ্ধ করার পাশাপাশি বিপন্ন জাহাজকে টো করে অর্থাৎ টেনে উপকূলে নিয়ে আসতে সমর্থ। বরাত বাতিলের বিষয়ে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স প্রকাশ্যে কিছু জানায়নি।

তবে এটাই নতুন নয়। শেখ হাসিনার সময়ে হওয়া বহু চুক্তি বাংলাদেশ সরকার বাতিল করেছে। তাদের প্রধান বক্তব্য, চুক্তিগুলিতে ভারতকে অতিরিক্ত অর্থ পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।


```