Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'জল আটকালে নিঃশ্বাস বন্ধ করব!' এবার হুঙ্কার এক পাকিস্তানি সেনাকর্তার, হাফিজ সইদের ছায়া?

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাকর্তা আহমেদ শরীফ চৌধরির ‘জল আটকালে নিঃশ্বাস বন্ধ’ হুমকি ঘিরে উত্তাল পরিস্থিতি। হাফিজ সইদের হুমকির সঙ্গেও তুলনা।

'জল আটকালে নিঃশ্বাস বন্ধ করব!' এবার হুঙ্কার এক পাকিস্তানি সেনাকর্তার, হাফিজ সইদের ছায়া?

পাকিস্তানের সেনাকর্তা আহমেদ শরীফ চৌধরি।

শেষ আপডেট: 23 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে ফের আগ্রাসী ভাষা ব্যবহার করল পাকিস্তান। সিন্ধু জলচুক্তি নিয়ে চলমান উত্তেজনার আবহে পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধরি প্রকাশ্য সভায় ভারতকে উদ্দেশ্য করে বললেন, 'তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব!'

এত কিছুর পরেও পাকিস্তানের এই বক্তব্যে অবাক গোটা কূটনৈতিক মহল। কারণ, এই হুমকি হুবহু মিলে যায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের পুরনো এক ভয়ঙ্কর হুমকির সঙ্গে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর, ২৩ এপ্রিল ভারত সিন্ধু জলচুক্তির কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করে। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার, পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন জেনারেল চৌধরি।

এই হুমকির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে বহু মানুষ হাফিজ সইদের পুরনো বয়ানের সঙ্গে এর সরাসরি মিল খুঁজে পাচ্ছেন। হাফিজও একবার বলেছিলেন, 'তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।' এই হুমকি দীর্ঘদিন ধরেই ভারত ও আমেরিকার বিরুদ্ধে তাঁর বিদ্বেষমূলক বক্তব্যে ব্যবহৃত হয়ে এসেছে।

১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধু জলচুক্তি। এর মধ্যস্থতাকারী ছিল বিশ্বব্যাংক। এই চুক্তি অনুযায়ী, সিন্ধু এবং তার উপনদীগুলির জল বণ্টনের একটি কাঠামো তৈরি হয়েছিল। একই সঙ্গে, দু'দেশের মধ্যে জলবিষয়ক তথ্য আদান-প্রদানের বাধ্যবাধকতাও যুক্ত ছিল।

তবে, ভারত বারবার বলে এসেছে, 'রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, কথাবার্তা ও সন্ত্রাস পাশাপাশি চলতে পারে না।' এই অবস্থান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করছে নয়াদিল্লি। তারই অংশ হিসাবে ৭ মে চালানো হয় 'অপারেশন সিঁদুর', যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে আঘাত হানে ভারতীয় বাহিনী।

এমন পরিস্থিতিতে জেনারেল চৌধুরীর মন্তব্য শুধুই একটি হুমকি নয়, একটি বড়সড় কূটনৈতিক অশান্তিরও ইঙ্গিত। বিশেষত, যখন ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে জলকেই ‘অস্ত্র’ করার মতো মন্তব্য আসে, তা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।


```