Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হোক, ঝড়ে নাক-ভাঙা সেই ইন্ডিগোর পাইলটের অনুরোধ শোনেনি পাকিস্তান

মাঝ আকাশে যাত্রীদের মৃত্যভয়। ঝড়ে বেসামাল বিমান। তুমুল শিলাবৃষ্টি। নাক-ভাঙা সেই ইন্ডিগোর (Indigo Flight) পাইলট বিপত্তি এড়াতে পাক আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ রাখেনি পাকিস্তান (Pakistan)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হোক, ঝড়ে নাক-ভাঙা সেই ইন্ডিগোর পাইলটের অনুরোধ শোনেনি পাকিস্তান

নাক-ভাঙা সেই ইন্ডিগো বিমান

শেষ আপডেট: 22 May 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে যাত্রীদের মৃত্যভয়। ঝড়ে বেসামাল বিমান। তুমুল শিলাবৃষ্টি। নাক-ভাঙা সেই ইন্ডিগোর (Indigo Flight) পাইলট বিপত্তি এড়াতে পাক আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ রাখেনি পাকিস্তান (Pakistan)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বুধবার সন্ধ্যায় মাঝ আকাশে টার্বুলেন্সে (Indigo Turbulence) পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের একটি ফ্লাইট (6E2142)। তীব্র শিলা বৃষ্টির ফলে বিমানে বিপজ্জনকভাবে ঝাঁকুনি শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, পাইলট বাধ্য হন শ্রীনগর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবস্থা ঘোষণা করতে।

জানা যাচ্ছে, ইন্ডিগো এয়ারলাইন্সের একজন পাইলট লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে কিছুক্ষণ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের করতে দেওয়ার জন্য অনুমতি চান। যাতে ঝড় থেকে যাত্রীদের রক্ষা করা যায়। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেওয়া হয়। সেই সময় হাওয়ার গতি ছিল ঘণ্টায় ৭৯ কিলোমিটার। পরিস্থিতি এমন ছিল যে বিমানের 'নাক' ভেঙে যায়।

বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারত। তবে কপাল জোরে বেঁচেছেন দিল্লি থেকে শ্রীনগরগামী ওই ইন্ডিগো বিমানের (Indigo Flight) যাত্রীরা। ওই বিমানে ছিলেন কাশ্মীর (Jammu and Kashmir) সফরকারী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও (TMC Delegation)।

যে সময় এই ঘটনা ঘটেছিল তখন বিমানটি শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছিল। প্রবল শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ, বিশেষ করে ‘নোজ কন’-এর কিছুটা অংশ ভেঙে যায়। তবে পাইলট ও ক্রুর তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটি সন্ধে ৬টা ৩০ মিনিট নাগাদ নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীনগর বিমানবন্দরের আধিকারিকরা নিশ্চিত করেন, বিমানে থাকা ২২৭ জন যাত্রী এবং সমস্ত ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে বিমানের ক্ষতির মাত্রা এতটাই যে, আপাতত সেটি মেরামতির জন্য উড়ানে ফিরছে না।


```