Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মু্ম্বইগামী সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ, কেরলে উপকূলে নৌবাহিনীর তৎপরতা

শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

মু্ম্বইগামী সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ, কেরলে উপকূলে নৌবাহিনীর তৎপরতা

শেষ আপডেট: 9 June 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: কেরল উপকূলের (Kerala Coast) কাছে একটি বিদেশি পণ্যবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় শোরগোল। জানা গেছে, জাহাজটির নাম ‘এমভি ওয়ান হাই ৫০৩’। এটি সিঙ্গাপুরের একটি বড় কন্টেনার (Singapore Container Ship) জাহাজ। এই জাহাজটি কলম্বো থেকে মুম্বই যাচ্ছিল। মাঝ সমুদ্রে হঠাৎ বিস্ফোরণের (Explosion) ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। খবরটি পাওয়া মাত্র প্রথমে মুম্বইয়ের নৌসেনা (Indian Navy) ঘাঁটি কোচির নৌসেনাকে জানান হয়। তারপর সাহায্যের জন্য পাঠানো হয় আইএনএস সুরত। সেটির আসার কথা ছিল কোচি বন্দরে। কিন্তু বিপদের খবর পেয়ে দিক বদলে তা পাঠানো হয় ঘটনাস্থলের দিকে।

দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে ২২ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন জাহাজ ছেড়ে নেমে পড়েন ছোট নৌকায়। তাঁদের উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় নৌসেনা ও কোস্ট গার্ড। নৌসেনা জানিয়েছে, আগুনে পুড়তে থাকা জাহাজটিকে দেখে পরিস্থিতি বুঝতে কোচি থেকে ওড়ানো হবে বিশেষ নজরদারি বিমানও।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কীভাবে জাহাজে বিস্ফোরণ ঘটল, তা স্পষ্ট নয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে নৌসেনা এবং কোস্ট গার্ড সবরকম চেষ্টা করছে। 
 


```