Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ইমেজ' তৈরির চেষ্টা! রেঞ্জ রোভার, মার্সিডিজের মতো গাড়ি চড়তেন লখনউয়ের ভুয়ো আইএএস অফিসার

সৌরভ ত্রিপাঠি একজন ভুয়ো আইএএস অফিসার হিসেবে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন এবং বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করতেন বলে জানা গেছে।

'ইমেজ' তৈরির চেষ্টা! রেঞ্জ রোভার, মার্সিডিজের মতো গাড়ি চড়তেন লখনউয়ের ভুয়ো আইএএস অফিসার

সৌরভ ত্রিপাঠী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 September 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউতে (Lucknow) এক ভুয়ো আইএএস অফিসারকে (Fake IAS Officer) গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি একটি গাড়ি তল্লাশির সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সৌরভ ত্রিপাঠি (Sourav Tripathi) হিসেবে পরিচয় দিয়েছিল। গ্রেফতারির পর তাঁর কাছে থাকা একাধিক বিলাসবহুল গাড়িও (Luxury Cars) বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ডিফেন্ডার, মার্সিডিজ-বেঞ্জ, টয়োটা ফরচুনার এবং তিনটি ইনোভা গাড়ি।

পুলিশি জেরায় সৌরভ স্বীকার করেছে যে, সে তাঁর কনভয়ের বিলাসবহুল গাড়িগুলি ব্যবহার করে একটি শক্তিশালী ইমেজ তৈরি করে রাখত। গাড়িতে নীল বাতি লাগানো ছিল, যাতে মানুষ তাঁকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বিশ্বাস করে। গাড়িগুলির কাগজপত্রও জাল বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে রাজ্য সচিবালয়ে প্রবেশের জাল পাস এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ডিসিবি ক্রাইম কমলেশ দীক্ষিত জানিয়েছেন, কীভাবে এই ব্যক্তি এতগুলি গাড়ি জোগাড় করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর কাছ থেকে পাওয়া ল্যাপটপ, মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

সৌরভ ত্রিপাঠি একজন ভুয়ো আইএএস অফিসার হিসেবে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন এবং বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করতেন বলে জানা গেছে। সে স্বীকার করেছে যে এই বৈঠকগুলিতে সে কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করতেন।

সৌরভ পুলিশকে জানিয়েছে, কম্পিউটার সায়েন্সে বিটেক শেষ করার পর সে একটি এনজিও খুলেছিল। সেই কারণে তাঁকে অনেক বড় কর্মকর্তা ও নেতার সঙ্গে দেখা করতে হত। এই মিটিংগুলিতে সে তাঁদের চালচলন, আচার-ব্যবহার পর্যবেক্ষণ করে ধীরে ধীরে একজন আইএএস অফিসারের ভান করা শুরু করে। সিস্টেম কীভাবে কাজ করে, তা বুঝে যাওয়ার পর সে তাঁর এই ভুয়ো পরিচয়ের সুযোগ নেওয়া শুরু করে।

দীর্ঘদিন ধরে সে ধরা না পড়লেও, লখনউয়ের একটি গাড়ি তল্লাশির সময় অবশেষে ধরা পড়ে যায় সে। কিন্তু কীভাবে? আসেল পুলিশের সামনে সে তাঁর ভুয়ো ‘আইএএস’ পরিচয়পত্র দেখিয়ে করে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করার হুমকি দেয়। তাঁর কথায় সন্দেহ হয় পুলিশের এবং তাঁকে থানায় নিয়ে গেলে সব মিথ্যে ধরা পড়ে যায়।

সৌরভের তিনটি বাড়ি চিহ্নিত করেছে পুলিশ - মাউ জেলায় নিজের শহরে, নয়ডার গরিমা বিহারে একটি ফ্ল্যাট এবং লখনউয়ের শালিমার ওয়ান ওয়ার্ল্ডে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। প্রতিটি ভাড়া নেওয়া, শুধু প্রভাবশালী পরিচয়ের আবহ তৈরি করার জন্যই।

এখন পুলিশ জানার চেষ্টা করছে যে অভিযুক্ত এই ভুয়ো পরিচয় দিয়ে কারও থেকে টাকা হাতিয়েছে বা অন্য কোনও প্রতারণা করেছে কিনা। ইতিমধ্যে তাঁর বাড়ির লোক এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


```