Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

হিমাচলে ভেঙে পড়ল প্যারাগ্লাউডার, থেঁতলে মৃত্যু অভিজ্ঞ পাইলটের! কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটক

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীর-বিলিং প্যারাগ্লাইডিং সাইটের বিলিং লঞ্চ পয়েন্ট থেকে ট্যান্ডেম উড়ান শুরু করেছিলেন পাইলট ও পর্যটক। 

হিমাচলে ভেঙে পড়ল প্যারাগ্লাউডার, থেঁতলে মৃত্যু অভিজ্ঞ পাইলটের! কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটক

মোহন সিং

গার্গী দাস

শেষ আপডেট: 28 December 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: হিমাচলের (Himachal Pradesh) বিখ্যাত অ্যাডভেঞ্চার স্পট বীর-বিলিংয়ে (Bir Billing) ভয়াবহ প্যারাগ্লাইডিং দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে ভারসাম্য হারিয়ে মাঝ আকাশ থেকে নীচে পড়ে যায় ট্যান্ডেম প্যারাগ্লাইডার (Tandem Paraglider)। দুর্ঘটনায় মৃত্যু হল অভিজ্ঞ পাইলট মোহন সিংয়ের (Mohan Singh)। সঙ্গে থাকা পর্যটক আহত হলেও বিপন্মুক্ত বলে জানিয়েছে প্রশাসন। শ্রদ্ধা জানাতে একদিনের জন্য সব প্যারাগ্লাইডিং কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীর-বিলিং প্যারাগ্লাইডিং সাইটের (Bir Billing Paragliding Site) বিলিং লঞ্চ পয়েন্ট (Billing Launch Point) থেকে ট্যান্ডেম উড়ান শুরু করেছিলেন পাইলট ও পর্যটক। বীর-বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন (Bir Billing Paragliding Association) সূত্রে খবর, উড়ানের অল্প সময়ের মধ্যেই প্যারাগ্লাইডারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে মাঝ আকাশে ভারসাম্য নষ্ট হয় এবং লঞ্চ সাইটের নীচের রাস্তায় গিয়ে আছড়ে পড়ে গ্লাইডারটি।

দুর্ঘটনায় গুরুতর জখম হন পাইলট মোহন সিং। তিনি মান্ডি (Mandi) জেলার বারোট (Barot) এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলট ও পর্যটক-দু’জনকেই হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় মোহন সিংয়ের। আহত পর্যটককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসন ও অপারেটরদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রদ্ধা জানাতে শনিবার একদিনের জন্য বীর-বিলিংয়ে সব প্যারাগ্লাইডিং বন্ধ রাখা হয়। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি মামলা (Case) রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি (Technical Fault), মানবিক ভুল (Human Error) অথবা আবহাওয়াজনিত কারণ (Weather-related Factors)—এই তিনটির কোনও একটির জন্য দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এই দুর্ঘটনা ফের একবার অ্যাডভেঞ্চার স্পোর্টস (Adventure Sports) কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। নিয়মিত যন্ত্রপাতি পরীক্ষা (Equipment Checks), পাইলটদের সার্টিফিকেশন (Pilot Certification) এবং সুরক্ষা বিধি (Safety Protocols) কঠোরভাবে মানা হচ্ছে কি না-তা নিয়েও উদ্বেগ বেড়েছে।

কাংড়া (Kangra) জেলার জেলা পর্যটন উন্নয়ন আধিকারিক বিনয় কুমার (Vinay Kumar) জানান, ঘটনাস্থলে থাকা মার্শাল (Marshals) ও টেকনিক্যাল অ্যাডভাইজারদের (Technical Advisors) কাছ থেকে দুর্ঘটনা সংক্রান্ত সব নথি ও তথ্য চাওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।


```