Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

লাইনচ্যুত হয়ে পর পর ১০টি বগি পড়ল নদীতে, আসানসোলের রাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা!

আসানসোল রেল ডিভিশনের অধীনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে পরপর ১০টি বগি নদীতে পড়ল। দুর্ঘটনার জেরে রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত, যদিও স্বস্তির বিষয় কোনও প্রাণহানির খবর নেই।

লাইনচ্যুত হয়ে পর পর ১০টি বগি পড়ল নদীতে, আসানসোলের রাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা!

ট্রেন দুর্ঘটনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 December 2025 11:01

দ্য ওয়াল ব্যুরো: বিহারের জামুইয়ে লাইনচ্যুত হল একটি মালগাড়ির ১৯টি বগি। তার মধ্যে ১০টি পড়ে গেল নদীতে। আপাতত ওই লাইনে ব্যাহত ট্রেন চলাচল। প্রাণহানির কোনও খবর নেই।

রেল সূত্রে জানা গিয়েছে, সিমুলতলা (Simultala) সংলগ্ন তেলওয়া হল্ট (Telwa Halt) এলাকায় দুর্ঘটনাটি রাতের দিকে হয়। বারুয়া নদীর (Barua River) উপর থাকা রেল সেতু দিয়ে যাওয়ার সময় জসিডিহ–ঝাঝা (Jasidih–Jhajha) রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ বিকট শব্দে একের পর এক ওয়াগন ছিটকে পড়তে শুরু করে। চারিদিক সিমেন্টে মাখামাখি হয়ে যায়।

দুর্ঘটনাস্থলটি ব্রিজ নম্বর ৬৭৬ (Bridge No. 676) এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮ (Pillar No. 344/18)-এর কাছে, যা আসানসোল রেল ডিভিশন (Asansol Railway Division)-এর অধীনে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা।

দুর্ঘটনায় সেতুর উপর থাকা একাধিক ওয়াগন উল্টে অন্তত ১০টি সোজা নীচে নদীতে পড়ে। সিমেন্টের বস্তা ছিল তাতে ছিল। আপ ও ডাউন কোনও দিকেই ট্রেন চলছে না। যদিও রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (Railway Police), আরপিএফ (RPF) এবং রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। শুরু হয় উদ্ধার ও পরিস্থিতি খতিয়ে দেখার কাজ।

ঝাঝা (Jhajha) ও জসিডিহ (Jasidih) থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেল। লাইনচ্যুত ওয়াগন সরিয়ে দ্রুত রেলপথ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ওই লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় চাপ রয়েছে, দ্রুত সবটা ঠিক করার চেষ্টা করছেন আধিকারিকরা।

কী কারণে এত বড় দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি অথবা রেললাইনের কোনও সমস্যার সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে না বলেই জানিয়েছে রেল। 


```