Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Rafale Deal: 'ভারত তো শক্তিশালীই হচ্ছে', রাফাল চুক্তির সমালোচনায় বিস্ময় প্রকাশ ম্যাক্রোঁর

ম্যাক্রোঁ আরও ইঙ্গিত দেন, রাফাল চুক্তির সাফল্য ভবিষ্যতে সাবমেরিন নির্মাণ প্রকল্পেও অনুসরণ করতে চায় ফ্রান্স। তাঁর মতে, রাফাল এই কৌশলগত অংশীদারিত্বের অন্যতম ভিত্তি। সাবমেরিন ক্ষেত্রেও অতিরিক্ত সক্ষমতা দেওয়ার প্রস্তাব ফ্রান্সের তরফে রাখা হয়েছে।

Rafale Deal: 'ভারত তো শক্তিশালীই হচ্ছে', রাফাল চুক্তির সমালোচনায় বিস্ময় প্রকাশ ম্যাক্রোঁর

ইম্যানুয়েল ম্যাক্রোঁ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 10:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ১১৪টি রাফাল যুদ্ধবিমান (India Rafale Deal) কেনা ও যৌথ উৎপাদন নিয়ে যে সমালোচনা চলছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। তাঁর স্পষ্ট বার্তা, এই প্রতিরক্ষা চুক্তি ভারতের সামরিক সক্ষমতা (Indian Defence System) বাড়াবে এবং দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে।

নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, এই চুক্তির বিরোধিতা কেন হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। তাঁর মতে, প্রস্তাবিত চুক্তি ভারতকে আরও শক্তিশালী করবে, দুই দেশের কৌশলগত সমন্বয় গভীর করবে এবং কর্মসংস্থানও বাড়াবে।

ফরাসি প্রেসিডেন্ট জানান, এই কর্মসূচির কেন্দ্রে থাকবে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India)। তাঁর কথায়, যত বেশি সম্ভব ভারতীয় উপাদান ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশে তৈরি ও সংযোজনের উপর জোর দেওয়া হবে। কয়েক দিন আগেই ভারত নতুন করে ১১৪টি রাফাল যুদ্ধবিমান (Rafale Jet) অধিগ্রহণ ও ভারতে যৌথ উৎপাদনের আগ্রহ নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁ আরও ইঙ্গিত দেন, রাফাল চুক্তির সাফল্য ভবিষ্যতে সাবমেরিন নির্মাণ প্রকল্পেও অনুসরণ করতে চায় ফ্রান্স। তাঁর মতে, রাফাল এই কৌশলগত অংশীদারিত্বের অন্যতম ভিত্তি। সাবমেরিন ক্ষেত্রেও অতিরিক্ত সক্ষমতা দেওয়ার প্রস্তাব ফ্রান্সের তরফে রাখা হয়েছে।

ভারত সরকার সম্প্রতি ফ্রান্সের সঙ্গে সরকার-স্তরের কাঠামোয় ১১৪টি বহুমুখী যুদ্ধবিমান কেনার দীর্ঘদিনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বহুমুখী যুদ্ধবিমান প্রকল্পের আওতায় প্রথম ১৮টি বিমান সরাসরি প্রস্তুত অবস্থায় সরবরাহ করবে দাঁসো (Dassault Aviation)। বাকি বিমানগুলি ধাপে ধাপে ভারতে তৈরি হবে, যার প্রায় অর্ধেক উপাদান দেশীয়ভাবে সংযোজিত করার পরিকল্পনা রয়েছে।

চুক্তির আর্থিক দিক ও যৌথ উৎপাদনের খুঁটিনাটি এখনও প্রকাশ্যে আসেনি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১১৪টি রাফাল বিমানের সম্ভাব্য ব্যয় প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে, যখন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা সরকারি অনুমোদিত ৪২-এর তুলনায় কমে ৩১-এ দাঁড়িয়েছে। এর আগে ভারত বায়ুসেনার জন্য ৩৬টি রাফাল কিনেছে এবং নৌসেনার জন্য আরও ২৬টি সামুদ্রিক সংস্করণের বিমান অর্ডার দিয়েছে। বর্তমানে সেই বিমানগুলি পরিচালনা করছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) ও ভারতীয় নৌবাহিনী (Indian Navy)।

পাশাপাশি তিনটি স্করপিন শ্রেণির সাবমেরিন নির্মাণ কর্মসূচিও চূড়ান্ত করার চেষ্টা চলছে। রাষ্ট্রায়ত্ত ম্যাজাগাঁ ডক লিমিটেড (Mazagon Dock Limited) ও ফরাসি সংস্থা নাভাল গ্রুপ (Naval Group)-এর যৌথ উদ্যোগে এই সাবমেরিন নির্মাণের প্রস্তাব রয়েছে। এর আগে নৌবাহিনীর প্রকল্প ৭৫-এর অধীনে ছ’টি স্করপিন সাবমেরিন ইতিমধ্যেই নির্মিত হয়েছে।


```