Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ফ্যালকনের ভাইবোনেরা আসছে, ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ৩.২৫ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তিতে ছাড়পত্র

প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা চুক্তি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধবিমান (Fighter Jet) ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্যালকনের ভাইবোনেরা আসছে, ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ৩.২৫ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তিতে ছাড়পত্র

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 16:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) শক্তিবৃদ্ধিতে বড় পদক্ষেপ। ১১৪টি রাফাল যুদ্ধবিমান (114 Rafale) কেনার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিল প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কমিটি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা চুক্তি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধবিমান (Fighter Jet) ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নেতৃত্বাধীন ডিএসি বৈঠকে প্রস্তাবটিকে ‘অ্যাকসেপ্ট্যান্স অফ নেসেসিটি’ (AoN) মঞ্জুরি দেওয়া হয়েছে বলে সাউথ ব্লক (South Block) সূত্রের খবর। চলতি মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্ভাব্য ভারত সফরের আগে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে ১৮টি রাফাল সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় (‘ফ্লাই-অ্যাওয়ে’) ভারতে আসবে। বাকি ৯৬টি যুদ্ধবিমান দেশেই সংযোজন করা হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় মোট উৎপাদনের প্রায় ৮০ শতাংশ দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশীয় উপাদানের ব্যবহার ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলে সূত্রের দাবি।

এই বহরে থাকবে ৮৮টি এক আসনবিশিষ্ট (সিঙ্গল-সিটার) এবং ২৬টি দু’আসনবিশিষ্ট (টু-সিটার) রাফাল। নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশন স্থানীয় উৎপাদন ও সংযোজনের জন্য ভারতের বেসরকারি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে অংশীদারিত্বে এগোতে পারে। এর ফলে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামো আরও মজবুত হবে বলেই মত বিশেষজ্ঞদের।

বর্তমানে বায়ুসেনার অনুমোদিত স্কোয়াড্রন সংখ্যা ৪২ হলেও কার্যকর রয়েছে মাত্র ২৯টি। পশ্চিম ও উত্তর সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। নতুন রাফাল অন্তর্ভুক্ত হলে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে আশা প্রতিরক্ষা মহলের।

২০২০ সালের জুলাইয়ে আম্বালায় প্রথম পাঁচটি রাফাল হাতে পায় ভারত। বর্তমানে দু’টি রাফাল স্কোয়াড্রন রয়েছে— হরিয়ানার আম্বালায় ১৭ নম্বর ‘গোল্ডেন অ্যারোজ’ এবং পশ্চিমবঙ্গের হাসিমারায় ১০১ নম্বর ‘ফ্যালকনস’। নতুন চুক্তি কার্যকর হলে সেই বহর আরও সম্প্রসারিত হবে, আকাশযুদ্ধে ভারতের সক্ষমতা বাড়বে উল্লেখযোগ্যভাবে।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে রয়েছে ৩৬টি রাফাল ‘সি’ ভ্যারিয়েন্ট। শেষ বিমানটির ডেলিভারি হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল ‘এম’ ভ্যারিয়েন্ট কেনার চুক্তিও ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৬৩ হাজার কোটি টাকা। ওই চুক্তির আওতায় চারটি টুইন-সিটার প্রশিক্ষণ বিমান, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং কর্মী প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।


```