Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অনিল আম্বানি-জালিয়াতি মামলায় ইডির প্রথম গ্রেফতার, ধৃত ১ শিল্পপতি, অফিস থেকে উদ্ধার লেনদেনের নথি

বিশ্বল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিশ্বলকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের দফতরে হানা দিয়ে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

অনিল আম্বানি-জালিয়াতি মামলায় ইডির প্রথম গ্রেফতার, ধৃত ১ শিল্পপতি, অফিস থেকে উদ্ধার লেনদেনের নথি

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 August 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: অনিল আম্বানির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় প্রথম গ্রেফতারি ইডির (ED Arrest)। বিশ্বল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিশ্বলকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের দফতরে হানা দিয়ে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

ইডি সূত্রে খবর, সম্প্রতি পার্থর ভুবনেশ্বর ও কলকাতায় বিশ্বল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের অফিসে হানা দেয় ইডির আধিকারিকরা। সেখানে অবৈধ লেনদেন সংক্রান্ত একাধিক নথি পাওয়া যায়। এই তদন্ত শুরু হয়েছিল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর এক এফআইআরের ভিত্তিতে। অভিযোগ, BTPL এবং তার ডিরেক্টররা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)-র কাছে একটি ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেয়।

ইডি জানিয়েছে, সংস্থাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম ব্যবহার করে প্রায় ৬৮ কোটি টাকার একটি ভুয়ো গ্যারান্টি তৈরি করেছিল। এমনকী নকল ইমেল আইডি (Fake email ID) ব্যবহার করে ওই গ্যারান্টি SECI-র টেন্ডারে জমাও দেয়। এর বিনিময়ে BTPL, অনিল আম্বানির মালিকানাধীন Reliance Power Ltd.-এর কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পায়। তদন্তকারীদের মতে, এই লেনদেনই দেখিয়ে দেয় যে, অনিল আম্বানির (Anil Ambani) কর্পোরেট নেটওয়ার্ক ওই ভুয়ো গ্যারান্টিকাণ্ডের সঙ্গে যুক্ত।

আরও জানা গেছে, ২০১৯ সালে গঠিত BTPL নামে এই কম পরিচিত সংস্থাটির কোনও হিসাব খাতা, শেয়ারহোল্ডার তালিকা বা আয়-ব্যয়ের রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। ইডির দাবি, BTPL-এর আয়ের সঙ্গে অমিল রেখে বহু কোটি টাকার লেনদেন চালানো হয়েছে। সংস্থার অন্তত সাতটি গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই লেনদেনের হদিশ পাওয়া গেছে। তবে সেই আয়ের উৎস খুঁজছে তদন্তকারীরা। 

ধৃত পার্থ সারথি বিশ্বলকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৬ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তদন্তে এগিয়ে নিয়ে যেতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এই ঘটনার পর একটি বিবৃতি দিয়ে রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, তাদের সমস্ত সংস্থা আইন মেনে কাজ করেছে এবং তারাও এই প্রতারণা, জালিয়াতি ও ষড়যন্ত্রের শিকার।

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করেছে ইডি (Lookout Notice against Anil Ambani)। ফলে আপাতত দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এছাড়া, আগামী ৫ অগস্ট অনিল আম্বানিকে (ED Summon Anil Ambani) দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 


```