Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Sikkim Earthquake: লাগাতার তুষারপাতের মধ্যেই ফের ভূমিকম্প সিকিমে, প্রভাব পড়ল উত্তরবঙ্গেও

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় আরও কয়েক দিন তুষারপাত চলতে পারে। বিশেষ করে হিমালয়ের উঁচু অঞ্চলগুলিতে পরিস্থিতি অপরিবর্তিত থাকার আশঙ্কা। 

Sikkim Earthquake: লাগাতার তুষারপাতের মধ্যেই ফের ভূমিকম্প সিকিমে, প্রভাব পড়ল উত্তরবঙ্গেও

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 February 2026 14:17

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার তুষারপাতেই কার্যত স্তব্ধ সিকিমের (Sikkim Avalanche) উচ্চ পার্বত্য এলাকা। বরফে ঢেকে গিয়েছে একাধিক সড়ক, আটকে পড়েছে শতাধিক পর্যটকবাহী গাড়ি। এই প্রতিকূল পরিস্থিতির (Weather Update) মধ্যেই বৃহস্পতিবার সকালে আবারও ভূমিকম্পে (Earthquake In Sikkim) কেঁপে উঠল পাহাড়ি রাজ্যটি। ফলে উদ্বেগ আরও বেড়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ গিয়ালশিং অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। কম্পন তুলনামূলকভাবে মৃদু হলেও তার প্রভাব পড়ে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জায়গায়। দার্জিলিং ও শিলিগুড়ির কিছু অংশেও কাঁপন টের পান বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এর আগেই তুষারঝড়ে বিপাকে পড়েন হাজার হাজার পর্যটক (Sikkim Tourists)। শেরাথাং ও সংলগ্ন ছাঙ্গু লেকের উচ্চভূমিতে প্রায় ৫৪০টি গাড়ি বরফে আটকে যায়। ১৫ মাইল থেকে ছাঙ্গুর মাঝের রাস্তায় পুরু বরফ জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। উদ্ধারকাজে নামে সেনা ও প্রশাসন। এখনও পর্যন্ত প্রায় ২ হাজার ৭৩৬ জন পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে খবর।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় আরও কয়েক দিন তুষারপাত চলতে পারে। বিশেষ করে হিমালয়ের উঁচু অঞ্চলগুলিতে পরিস্থিতি অপরিবর্তিত থাকার আশঙ্কা। পর্যটকদের অপ্রয়োজনে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাসের শুরুতেও সিকিমে একাধিকবার ভূমিকম্প হয়েছিল। ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে মোট ১৩ বার কম্পন রেকর্ড করা হয়। মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫ এবং উৎসস্থল ছিল রাবাংলার দক্ষিণে প্রায় ৮ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এরপর একের পর এক আফটারশক অনুভূত হয়। মঙ্গন ও নামচি এলাকায় একাধিক ছোট কম্পন ধরা পড়ে, গ্যাংটকেও হালকা কাঁপন রেকর্ড হয়।

সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে চাপে সিকিম। একদিকে অব্যাহত তুষারপাত, অন্যদিকে ঘন ঘন ভূমিকম্প - পর্যটন মরশুমে এমন পরিস্থিতি প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। উদ্ধারকাজ চলছে, তবে সতর্কতাই এখন সবচেয়ে বড় ভরসা।

এদিকে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Update), আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও দ্রুত বাড়বে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সমতল এলাকায় জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।


```