Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রাস্তা থেকে কুকুর সরানোর আদেশ শুনে রেগে লাল পশুপ্রেমীরা! আদালত চত্বরে হাতাহাতি আইনজীবীদের সঙ্গে

সোমবার আদালত জানিয়েছিল, আশ্রয়কেন্দ্রে কুকুর রাখার জন্য পেশাদার কর্মী, নির্বীজন ও টিকাকরণের ব্যবস্থা থাকতে হবে, থাকতে হবে সিসিটিভি, যাতে কুকুর পালাতে না পারে।

রাস্তা থেকে কুকুর সরানোর আদেশ শুনে রেগে লাল পশুপ্রেমীরা! আদালত চত্বরে হাতাহাতি আইনজীবীদের সঙ্গে

আদালত চত্বরের ছবি (সংগৃহীত)

গার্গী দাস

শেষ আপডেট: 13 August 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: রাজধানীতে বাড়ছে কুকুর কামড়ের ঘটনা ও জলাতঙ্কে মৃত্যু, এই প্রেক্ষিতে দিল্লি-এনসিআর (নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম)-এর আবাসিক এলাকা থেকে অবিলম্বে সব রাস্তার কুকুরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই রায় ঘোষণার দিন, ১১ অগস্ট, আদালতের বাইরে রীতিমতো হাতাহাতি লেগে যায় কুকুরপ্রেমী ও আইনজীবীদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায়, এক আইনজীবী উত্তেজিত হয়ে এক সাধারণ নাগরিককে টেনে এনে বারবার আঘাত করছেন। আইনজীবীর রাগে ফুঁসতে থাকা চেহারা স্পষ্ট ধরা পড়েছে ফুটেজে। দু’বার মারধরের পর উপস্থিত অন্যরা ঝাঁপিয়ে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। চারপাশে তখন তীব্র চিৎকার, গালাগাল, দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়।

সোমবার আদালত জানিয়েছিল, আশ্রয়কেন্দ্রে কুকুর রাখার জন্য পেশাদার কর্মী, নির্বীজন ও টিকাকরণের ব্যবস্থা থাকতে হবে, থাকতে হবে সিসিটিভি, যাতে কুকুর পালাতে না পারে। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, 'আমরা এটা নিজেদের জন্য করছি না, জনস্বার্থে করছি। কোনও আবেগের জায়গা যেন না থাকে। দ্রুত ব্যবস্থা নিন। সব এলাকা থেকে কুকুর তুলে আশ্রয়কেন্দ্রে পাঠান। আপাতত নিয়ম ভুলে যান।'

আদালতের এই নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন কুকুরপ্রেমী ও প্রাণী অধিকার কর্মীরা। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। সোশ্যাল মিডিয়াতেও ঝড় বয়ে যায় এই বিরোধিতায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী এই সিদ্ধান্তকে 'অবাস্তব, আর্থিকভাবে অগ্রহণযোগ্য এবং পরিবেশগত ভারসাম্যের জন্য ক্ষতিকর' বলে  আখ্যা দেন। তাঁর বক্তব্য, 'দিল্লিতে তিন লক্ষ কুকুর আছে। সবাইকে সরাতে গেলে ৩ হাজার পাউন্ড (ঘেরাটোপ) তৈরি করতে হবে, ড্রেনেজ, জল, শেড, রান্নাঘর, পাহারাদার-সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ১৫ হাজার কোটি টাকা। দিল্লির কাছে কি এত টাকা আছে?'

বিতর্কের জেরে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, রাস্তার কুকুর সরানোর উপর জারি থাকা এই নির্দেশ পুনর্বিবেচনা করা হবে। ততদিন পর্যন্ত এই সিদ্ধান্তের উপরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হল।


```