Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাটা হাত টানছিল কুকুর, কর্নাটকে ১০ জায়গায় মিলল এক মহিলার দেহাংশ! মাথা উদ্ধার দ্বিতীয় দিনে

মহিলা ৪ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন। স্বামী বাসবরাজু বেল্লাভি থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগে জানা যায়, ৩ অগস্ট তিনি উর্দিগেরে মেয়ের কাছে গিয়েছিলেন, কিন্তু রাতে ফেরেননি।

কাটা হাত টানছিল কুকুর, কর্নাটকে ১০ জায়গায় মিলল এক মহিলার দেহাংশ! মাথা উদ্ধার দ্বিতীয় দিনে

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 August 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: একটা কুকুর রাস্তার দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কাটা হাত। কিছুটা দূরে, প্রায় এক কিলোমিটার পর, মেলে আরেকটি হাত, যা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। এরপর ধাপে ধাপে মিলতে থাকে আরও দেহাংশ। মহিলার মাথা-সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার হয় ১০টা আলাদা জায়গা থেকে।  কর্নাটকের তুমাকুরু জেলার কোরাটাগেরের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় শুক্রবার।

প্রথমে মুত্যালাম্মা মন্দিরের কাছে ঝোপের ভেতর থেকে হাতটি উদ্ধার হয়। স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশে। তল্লাশি শুরু হতেই চোখ কপালে ওঠে আধিকারিকদের। লিঙ্গাপুরা রোড ব্রিজের কাছে পাওয়া যায় অন্ত্রের কিছু অংশ। বেনডোন নার্সারির কাছে মেলে পেট ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ। জনিগারাহল্লির কাছে একটি পা ও রক্তমাখা ব্যাগ উদ্ধার হয়। সিদ্ধারাবেট্টা ও নেগালাল রোডের মাঝখানে দুটি ব্যাগে আরও কিছু দেহাংশ পাওয়া যায়।

শুক্রবার দুপুরে সিদ্ধারাবেট্টা এলাকায় মেলে মহিলার মাথা। তদন্তে নেমে হাতের উলকি ও মুখের গড়নের ভিত্তিতে মৃতার পরিচয় মেলে। জানা যায়, বেল্লাভি এলাকার লক্ষ্মীদেবাম্মা (৪২)-এর দেহাংশ ওগুলো।

মহিলা ৪ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন। স্বামী বাসবরাজু বেল্লাভি থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগে জানা যায়, ৩ অগস্ট তিনি উর্দিগেরে মেয়ের কাছে গিয়েছিলেন, কিন্তু রাতে ফেরেননি। তারপর থেকে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, দু'দিন আগে তাঁকে খুন করে দেহ কেটে ফেলা হয় এবং যাতে শনাক্ত করা না যায় তার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। খুনি বা খুনের উদ্দেশ্য-দুটোই এখনও অজানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 


```