Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শহরের রাস্তায় ভ্যানে পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ! সাতসকালে চাঞ্চল্য বউবাজারে

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি।

শহরের রাস্তায় ভ্যানে পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ! সাতসকালে চাঞ্চল্য বউবাজারে

কলকাতার রাস্তায় উদ্ধার মৃতদেহ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 August 2025 09:54

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায়। চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছেপ্রকাশ্য রাস্তায় একটি ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ (Deadbody recovered from road)। খবর দেওয়া হয় পুলিশে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর। কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখা হবে।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল, ভ্যানের উপর শুয়ে রয়েছেন। কিন্তু অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যায়। এরপরই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। 


```