Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

RG Kar: 'শ্লীলতাহানির অভিযোগ জুড়ে ভয় দেখানো হচ্ছে', গর্জে উঠলেন অনিকেত-দেবাশিসরা

জুনিয়র ডাক্তাররা বলছেন, যে মামলার প্রেক্ষিতে নোটিস সেটি এক বছরের পুরনো, যখন তাঁরা অনশনে ছিলেন। 

RG Kar: 'শ্লীলতাহানির অভিযোগ জুড়ে ভয় দেখানো হচ্ছে', গর্জে উঠলেন অনিকেত-দেবাশিসরা

প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা - ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 August 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Hospital) ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর হতে চলেছে। সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে আগামী ৮-৯ তারিখ ফের পথে নামতে চলেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)। কিন্তু তাঁদের অভিযোগ, আন্দোলন রুখতে ভয় দেখানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ করেছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)।

নিজেদের কর্মসূচি প্রসঙ্গে অনিকেত মাহাতো (Aniket Mahato), দেবাশিস হালদাররা (Debasish Haldar) জানান, ৮-৯ তারিখ মশাল মিছিল, রাতজাগা জমায়েত, মেডিক্যাল কলেজ ও রাজ্যজুড়ে গণসমাবেশ হবে। কিন্তু অভিযোগ, তার আগেই আন্দোলনে যুক্ত জুনিয়র ডাক্তারদের বাড়িতে পুরনো মামলার নামে পুলিশি নোটিস (Police Notice) পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬ জনের বেশি ডাক্তার, যার মধ্যে কিঞ্জল রয়েছেন, এই হয়রানির শিকার।

জুনিয়র ডাক্তাররা বলছেন, যে মামলার প্রেক্ষিতে নোটিস সেটি এক বছরের পুরনো, যখন তাঁরা অনশনে ছিলেন। এখন সেই সময়ের FIR-এ জামিন অযোগ্য ধারায় মিথ্যা অভিযোগ, এমনকী মহিলা পুলিশের শ্লীলতাহানির অভিযোগও জুড়ে দেওয়া হয়েছে! এও জানান হয়েছে, শুধু মেডিক্যাল পড়ুয়া নয় – সাধারণ মানুষ, ডেকরেটর, ভ্যানচালককেও টার্গেট করা হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে তাঁরা সাফ জানাচ্ছেন, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এই আন্দোলন থামানো যাবে না। এই হুমকিতে আন্দোলন দমে যাবে না। একই সঙ্গে পুলিশকে তাঁদের নিশানা, আপনারা আমাদের ভয় পাচ্ছেন, মানে আমরা ঠিক পথে আছি।

পুলিশের উদ্দেশে তাঁদের আরও প্রশ্ন, যেখানে ধর্ষণ, খুন, পাচার মামলায় পুলিশ নিষ্ক্রিয়, সেখানে ক্যামেরার সামনে শান্তিপূর্ণ আন্দোলনের নামে ‘মহিলা পুলিশ মলেস্টেশন’ কীভাবে হয়? এর জবাব পুলিশকেই দিতে হবে।

জুনিয়র ডাক্তারদের কর্মসূচি

৮ অগস্ট
রাত ৯টা – মশাল মিছিল
শ্যামবাজার - কলেজ স্কোয়ার
মিছিল শেষে রাতজাগা জমায়েত, জেলাগুলিতেও কর্মসূচি হবে। এখানে উপস্থিত থাকার কথা, নির্যাতিতার মা-বাবার।

৯ অগস্ট
সন্ধ্যা ৬টা – জমায়েত
ক্রাই অফ দ্য আওয়ার-এর সামনে জমায়েত। একইসঙ্গে অন্যান্য মেডিক্যাল কলেজেও কর্মসূচি।

এদিনই আবার নবান্ন অভিযান রয়েছে। তবে তাতে যোগ দেবেন না জুনিয়র ডাক্তাররা। তাঁদের কথা, দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা হয়েছে ঠিকই, কিন্তু তার ঘোষণা হয়েছে রাজনৈতিক মঞ্চ থেকে। তাই এই কর্মসূচিতে তারা থাকবেন না। যদিও জানা গেছে, আরজি কর নির্যাতিতার বাবা-মা এতে সামিল হবেন।


```