Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘নরকাসুর মোদী শেষ হলে তবেই তামিলনাড়ুর উন্নতি হবে, ডিএমকে নেতার কথায় বিতর্ক, গ্রেফতারের দাবি

বুধবার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন, যা কার্যত ‘মৃত্যু-হুমকি’ বলেই দাবি করছে বিজেপি। আর সেই মন্তব্য ঘিরেই তুমুল বিতর্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়বলনকে শোনা যায় বলতে—“মোদি (Narendra Modi) তোমাদের ভোট চুরি করতে চাইছে। সে আর এক নরকাসুর (Narakasura)। তামিলনাড়ু উন্নতি তখনই হবে, যখন ওকে শেষ করা হবে।” 

‘নরকাসুর মোদী শেষ হলে তবেই তামিলনাড়ুর উন্নতি হবে, ডিএমকে নেতার কথায় বিতর্ক, গ্রেফতারের দাবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 November 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মও কা সওদাগর বলেছিলেন সনিয়া গান্ধী (Sania Ganghi)। কংগ্রেসের তৎকালীন সভানেত্রীর সেই কটাক্ষের ফায়দা ভোটে পুরোদস্তুর তুলে নিয়েছিল বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তামিলনাড়ুতে ফের তেমনই রাজনৈতিক তাপমাত্রা চড়ল। ডিএমকে-র তেঙ্কাসি দক্ষিণ জেলা সম্পাদক জে. জয়বলন (J.Jayabalan) বুধবার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন, যা কার্যত ‘মৃত্যু-হুমকি’ বলেই দাবি করছে বিজেপি। আর সেই মন্তব্য ঘিরেই তুমুল বিতর্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়বলনকে শোনা যায় বলতে—“মোদি (Narendra Modi) তোমাদের ভোট চুরি করতে চাইছে। সে আর এক নরকাসুর (Narakasura)। তামিলনাড়ু উন্নতি তখনই হবে, যখন ওকে শেষ করা হবে।” 

হিন্দু পুরাণের অন্যতম অসুর ‘নরকাসুর’-এর (Narakasura) সঙ্গে প্রধানমন্ত্রীকে তুলনা করে তাঁকে ‘শেষ করে দেওয়া’—এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, ডিএমকে শাসনে ঘৃণার ভাষা স্বাভাবিক হয়ে গিয়েছে, আর তার জেরেই নেতারা প্রধানমন্ত্রীকেও খোলাখুলি হুমকি দিচ্ছেন। ঘটনার সময়ে হাজির ছিলেন ডিএমকে নেত্রী ও তেঙ্কাসি সাংসদ রানী শ্রীকুমার এবং শঙ্করনকোভিলের বিধায়ক ই. রাজাও। জয়বলন অবশ্য বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ডিএমকে-ও এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার কোয়েম্বাত্তুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করতে গিয়েছেন। সেখানে প্রায় ৫,০০০ কৃষক যোগ দেবেন। মোদি ১০ জন কৃতী কৃষককে সম্মানিত করবেন এবং ৯ কোটি কৃষকের জন্য পিএম-কিসান প্রকল্পে ১৮ হাজার কোটি টাকা ছাড় করবেন।

ডিএমকে নেতার মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি নেইনার নাগেন্দ্রন সরকারের কাছে তাঁর অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ লিখেছেন,“ডিএমকে আমলে নৈরাজ্য মাথাচাড়া দিয়েছে। প্রধানমন্ত্রীকে খোলাখুলি মৃত্যু-হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন নেতারা। জয়বলনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।” ডিএমকে নেতার মন্তব্যে তামিল রাজনীতিতে যে ঝড় উঠেছে, তা সহজে থামার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```