Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মাঝআকাশে ইন্ডিগোর বিমানে ‘ভূতের’ হানা! ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা যাত্রীর, বারাণসীতে তুলকালাম

আকাশে উড়ানের মধ্যে হঠাৎ চাঞ্চল্য। অবতরণের ঠিক আগে ইন্ডিগোর বিমানে (Indigo Flight Ghost) ইমার্জেন্সি এক্সিট দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী। পরে তাঁর দাবি—তিনি নাকি ‘ভূতের প্রভাবে’ এমন কাজ করেছেন! 

মাঝআকাশে ইন্ডিগোর বিমানে ‘ভূতের’ হানা! ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা যাত্রীর, বারাণসীতে তুলকালাম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 March 2026 13:33

দ্য ওয়াল ব্যুরো: আকাশে উড়ানের মধ্যে হঠাৎ চাঞ্চল্য। অবতরণের ঠিক আগে ইন্ডিগোর বিমানে (Indigo Flight Ghost) ইমার্জেন্সি এক্সিট দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী। পরে তাঁর দাবি—তিনি নাকি ‘ভূতের প্রভাবে’ এমন কাজ করেছেন! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটে বেঙ্গালুরু থেকে বারাণসী যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমানে। শনিবার রাতে অবতরণের ঠিক আগে, প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ ওই যাত্রী আচমকা ইমার্জেন্সি এক্সিট দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ।

হঠাৎ এই ঘটনায় পাইলট সঙ্গে সঙ্গে ‘গো-অ্যারাউন্ড’ করেন—অর্থাৎ অবতরণ বাতিল করে বিমানটিকে ফের আকাশে তোলেন। পরে প্রায় ১০টা ৩৫ মিনিটে নিরাপদে অবতরণ করা হয়। বিমানে থাকা শতাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তদন্তে জানা গেছে, উড়ান শুরুর পরই একবার ওই যাত্রী ইমার্জেন্সি এক্সিট নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করেছিলেন। তখনই কেবিন ক্রু তাঁকে আটকায়।

‘ভূতের প্রভাব’—অদ্ভুত দাবি

বারাণসীতে নামার পর ওই যাত্রীকে CISF-এর হাতে তুলে দেওয়া হয় এবং পরে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে তিনি দাবি করেন, তিনি নাকি ‘ভূতের প্রভাবে’ ছিলেন। পরে অবশ্য বলেন, তিনি জানতেন না যে ওই বোতাম চাপলে দরজা খুলে যেতে পারে।

ইন্ডিগোর নিরাপত্তা আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারায় মামলা রুজু হয়েছে। এই ধারায় অন্যের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে নোটিস দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তদন্ত চলছে—এই কাজ ইচ্ছাকৃত না মানসিক বিভ্রান্তির ফল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রশ্ন হল, আইনের চোখে ‘ভূত’ যুক্তি কতটা টেকে?

আইন বিশেষজ্ঞদের মতে, ‘ভূতের প্রভাব’ দাবি আদালতে সবসময় গ্রহণযোগ্য হয় না। অভিযুক্তকে প্রমাণ করতে হয় যে তিনি বাস্তব পরিস্থিতি বুঝতে সক্ষম ছিলেন না। অন্যথায় এই যুক্তি খারিজ হয়ে যেতে পারে। এই ঘটনায় আপাতত বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```