Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে ডেকে খুন, টুকরো করে দেহ ছড়িয়ে দিলেন নৌসেনা কর্মী

স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ নৌসেনা কর্মীর বিরুদ্ধে।
বিশাখাপত্তনমে নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ ও বিশেষ দল।

স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে ডেকে খুন, টুকরো করে দেহ ছড়িয়ে দিলেন নৌসেনা কর্মী

প্রেমিকাকে খুন নৌসেনা কর্মীর

গার্গী দাস

শেষ আপডেট: 30 March 2026 12:35

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে (Visakhapatnam) শিউরে ওঠার মতো ঘটনা। স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে (lover) বাড়িতে ডেকে এনে খুন করে দেহ টুকরো (chopped body) করার অভিযোগ নৌসেনা কর্মীর (navy official) বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিন্তাদা রবীন্দ্র (Chintada Ravindra), বয়স ৩৫ ইন্ডিয়ান নেভাল শিপ দেগা (Indian Naval Ship Dega)-তে কর্মরত। নিহত পলিপল্লি মৌনিকা (Polipalli Mounika), বয়স ২৯। ২০২১ সালে (2021) একটি ডেটিং অ্যাপের (dating app) মাধ্যমে আলাপ হয় দু’জনের। সেখান থেকেই গড়ে ওঠে সম্পর্ক (relationship)। বিশাখাপত্তনমের বিভিন্ন পার্ক (parks) ও থিয়েটারে (theatres) নিয়মিত দেখা করতেন তাঁরা।

কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রর স্ত্রী বিজিয়ানাগরমে (Vizianagaram) বাপের বাড়ি যান। সেই সুযোগেই রবিবার (Sunday) দুপুরে মৌনিকাকে বাড়িতে ডাকেন তিনি। সন্ধ্যার মধ্যে দু’জনের মধ্যে বচসা (fight) বাধে। অভিযোগ, সেই সময়ই মৌনিকাকে ছুরি (stab) মেরে খুন করেন রবীন্দ্র।

এরপরই শুরু হয় নৃশংসতা (brutality)। দেহ টুকরো করে কিছু অংশ ব্যাগে (bag) ভরে নির্জন জায়গায় (isolated place) ফেলে আসেন তিনি। বাকি অংশ বাড়ির ফ্রিজে (refrigerator) লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

এরপর নিজেই থানায় (police station) গিয়ে আত্মসমর্পণ (confession) করেন রবীন্দ্র। পুলিশের কাছে দাবি করেছেন, মৌনিকা তাঁর কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা (Rs 3.5 lakh) নিয়েছিলেন এবং সম্পর্ক ফাঁস (expose) করার হুমকি দিতেন। এই কারণেই দু’জনের মধ্যে বারবার ঝামেলা হচ্ছিল, যা শেষ পর্যন্ত খুনের দিকে গড়ায় বিষয়টা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্রিজ ও বাড়ির বিভিন্ন জায়গা থেকে দেহের টুকরো উদ্ধার করে। তবে এখনও মাথা (head) পাওয়া যায়নি। অনুমান, সেটি অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি বিশেষ দল (special team) গঠন করা হয়েছে বাকি অংশ খোঁজার জন্য।

ঘটনায় খুনের মামলা (murder case) রুজু হয়েছে। তদন্ত (investigation) চলছে জোরকদমে।

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালের (2022) শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walkar) খুনের কথা। দিল্লিতে (Delhi) তাঁর সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawala) খুন করে দেহ টুকরো করে ফ্রিজে রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। একই রকম নৃশংসতার পুনরাবৃত্তি যেন এবার হল বিশাখাপত্তনমে।


```