Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

DGMO Talks: দুই দেশের ডিজিএমও-র বৈঠক শেষ, সিন্ধু জল চুক্তি কোথায় দাঁড়িয়ে

ভারত ও পাকিস্তানের (India Pakistan DGMO talks) মধ্যে ডিজিএমও আলোচনা শেষ হয়েছে। সূত্রের খবর, দুই দেশের ডিজিএমওরা (DGMO) গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা (Understanding) নিয়ে আলোচনা করেছেন।

DGMO Talks: দুই দেশের ডিজিএমও-র বৈঠক শেষ, সিন্ধু জল চুক্তি কোথায় দাঁড়িয়ে

ফাইল ছবি

শেষ আপডেট: 12 May 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India Pakistan DGMO talks) মধ্যে ডিজিএমও আলোচনা শেষ হয়েছে। সূত্রের খবর, ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে (DGMO) গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা (Understanding) নিয়ে আলোচনা করেছেন।

তবে সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে নতুন করে কোনওরকম কথা হয়নি। তবে পাকিস্তান ইস্যুটিকে আলোচনার অংশ হিসাবে এই চুক্তি স্থগিতের বিষয়টি বৈঠকে তুলে ধরতে চেয়েছিল।

যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১২টায়। কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। বৈঠক পিছিয়ে যায়। শেষমেশ সোমবার বিকেল ৫টা নাগাদ বৈঠক শুর হয় বলে জানায় পিটিআই।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি (India-Pakistan Ceasefire) ঘোষণার পরই ভারত বলে দেয়, সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও পরিবর্তন আসবে না। এদিনও পাকিস্তানের তরফে বিষয়টি উত্থাপন করতে চাইলে তা নিয়ে আলোচনা করতে চায়নি ভারত। 

কারণ আগেই ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছিল যুদ্ধবিরতির সিদ্ধান্তে কূটনৈতিক স্তরে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে। 


```