Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

India Pakistan Tension: যে প্রযুক্তির ড্রোন-মিসাইলই আসুক, ভারতীয় সেনা যে পুরোপুরি তৈরি তা দেশবাসী দেখেছে: এ কে ভারতী

যে ড্রোন (Drone), মিসাইলই (Missile) আসুক, আর যে প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, ভারতীয় সেনা (Indian Army ) যে পুরোপুরি তৈরি তা দেশবাসী দেখেছেন, সোমবার দুপুরে ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন এয়ার মার্শাল এ কে ভারতী (AK Bharati)।

India Pakistan Tension: যে প্রযুক্তির ড্রোন-মিসাইলই আসুক, ভারতীয় সেনা যে পুরোপুরি তৈরি তা দেশবাসী দেখেছে: এ কে ভারতী

একে ভারতী

শেষ আপডেট: 12 May 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: যে ড্রোন (Drone), মিসাইলই (Missile) আসুক, আর যে প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, ভারতীয় সেনা (Indian Army ) যে পুরোপুরি তৈরি তা দেশবাসী দেখেছেন, সোমবার দুপুরে ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন এয়ার মার্শাল এ কে ভারতী (AK Bharati)।

৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল, জানিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের (Pakistan) ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে দেশের প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে পাকিস্তানের সেনা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল। এয়ার মার্শাল ভারতী জানিয়েছেন "আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়। লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। সে যে দেশেরই মিসাইল হোক না কেন, ভারত যে পাল্টা দিতে তৈরি সেটা গোটা দেশ দেখেছে।"

তিনি আরও জানিয়েছেন, "আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত করা যায় যাতে, সেই ভাবেই গোটা ব্যবস্থা তৈরি করা হয়েছে।" ভারতীয় নৌসেনার তরফেও জানানো হয়, সমুদ্রের বিভিন্ন স্তরে সুরক্ষাবলয় তৈরি করে রেখেছে তারা।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের ভোল বদল হয়েছে। জঙ্গিরা এখন সাধারণ মানুষকে নিশানা করে। সব রকম পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকার তারিফ করেন তিনি।

জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) ২৫ জন ভারতীয়কে হত্যা করেছিল পাক মদতপুষ্ঠ জঙ্গিরা। এই হামলার ঘটনায় পাকিস্তান নিজেদের ভূমিকা অস্বীকার করলেও ভারতের কাছে তার অকাট্য প্রমাণ ছিল। এরপরই পড়শি দেশের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়ে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত।

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। নিকেশ করা হয় ১০০-র বেশি জঙ্গিকেও। বিগত ক'দিনে এই অভিযান নিয়ে একাধিকবার সাংবাদিক বৈঠক করেছে ভারতীয় সেনা। সোমবারও তেমন একটি বৈঠক করে আরও তথ্য দিল তারা। 


```