Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

PL-15 Missile: চিনের তৈরি পিএল ১৫ ধ্বংস করেছে ভারত, কতটা শক্তিধর এই ক্ষেপনাস্ত্র

পাক সেনার (Pakistan Army) ছোড়া ক্ষেপণাস্ত্র পিএল-১৫ (PL-15) ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ প্রতিরক্ষাবাহিনীর বৈঠক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। 

PL-15 Missile: চিনের তৈরি পিএল ১৫ ধ্বংস করেছে ভারত, কতটা শক্তিধর এই ক্ষেপনাস্ত্র

পিএল ১৫ ক্ষেপণাস্ত্র

শেষ আপডেট: 12 May 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: পাক সেনার (Pakistan Army) ছোড়া ক্ষেপণাস্ত্র পিএল-১৫ (PL-15) ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ প্রতিরক্ষাবাহিনীর বৈঠক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। তার ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। কতটা শক্তিধর চিনের (China) তৈরি এই মিসাইল?

পিএল-১৫ চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। এটি ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি সক্রিয় র‍্যাডার নির্দেশনা ব্যবস্থা এবং উন্নত বৈদ্যুতিক যুদ্ধবিধি প্রতিরোধ ক্ষমতাসমৃদ্ধ।

এছাড়া, এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও জ্যামিং প্রতিরোধ ক্ষমতাও রয়েছে। বিশ্লেষকদের মতে এর ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা উন্নত করতে পারবে ভারত। গ্রাউন্ড-ভিত্তিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার টিউনিং এবং প্রস্তুতি আরও কার্যকর করা সম্ভব হবে।

পিএল-১৫ একটি সক্রিয় রাডার হোমিং সিস্টেম, যা কোনও লক্ষ্যবস্তুতে স্বয়ংক্রিয়ভাবে লক করতে এবং জ্যামিং প্রতিরোধে সক্ষম করে তোলে। এটি ‘বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ’ যুদ্ধের কথা ভেবে তৈরি করা। অর্থাৎ এটি শত্রু লক্ষ্যবস্তুকে দৃষ্টিসীমার বাইরে থেকেও ধ্বংস করতে পারে।

সক্রিয় রাডার হোমিং সিস্টেম, ডুয়েল-পালস ইঞ্জিন ও ইলেকট্রনিক কাউন্টারমেজার (ইসিসিএম) প্রযুক্তিসমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রটি চিনের ৫ম প্রজন্মের জে-২০ স্টেলথ যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। সামরিক বিশেষজ্ঞরা একে ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচনা করেন। কেন না এটি আমেরিকার AIM-120D AMRAAM ক্ষেপণাস্ত্রের সমতুল্য।
 


```