Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: জঙ্গিদের শেষকৃত্যে সামিল পাক অফিসার-সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত

'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেখা গিয়েছে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল। বিভিন্ন মহলে নিন্দার ঝড়। এবার তাদের পরিচয় প্রকাশ্যে আনল ভারত।

Operation Sindoor: জঙ্গিদের শেষকৃত্যে সামিল পাক অফিসার-সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত

ভাইরাল ছবি

শেষ আপডেট: 12 May 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ত্রিস্তরীয় সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেখা গিয়েছে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল। বিভিন্ন মহলে নিন্দার ঝড়। এবার তাদের পরিচয় প্রকাশ্যে আনল ভারত (India)।

মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত হানে ভারত। একযোগে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)।

পাঁচজন পাক শীর্ষ আধিকারিকদের নাম ও ছবি প্রকাশ করেছে ভারত। লেফট্যানেন্ট জেনারেল ফায়াজ হুসেন শাহ, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাবির, পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল উসমান আনোয়ার এবং একজন রাজনীতিবিদ মালিক শোয়েব আহমেদ।

'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম লস্কর-ই-তইবা'র জঙ্গি হাফিজ আবদুল রাউফ। জঙ্গিদের দেহ পাকিস্তানের পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিস সইদও শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে পাকিস্তানের এই আচরণের নিন্দা করা হয়।  

তবে পাকিস্তানের তরফে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ভারতের হামলায় পাক নাগরিকদের মৃত্যু হয়েছে। তাঁদের শেষ শ্রদ্ধা জানাতেই জাতীয় পতাকায় সম্মান জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের লক্ষ্যস্থল ছিল সুনির্দিষ্ট ৯টি জায়গা (India-Pakistan Conflicts)। তার প্রতিটিই আগে একাধিক সন্ত্রাসী পরিকল্পনা ও অনুপ্রবেশ চেষ্টার সঙ্গে যুক্ত ছিল। এই ঘাঁটিগুলিকে কৌশলগত মূল্যায়নের মাধ্যমে বাছাই করা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে অন্যতম বাহাওয়ালপুর এবং মুরিদকে।

রবিবার সাংবাদিক সম্মেলনে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য তুলে ধরে ভারতীয় সেনা। তাঁরা দাবি করে, এই অভিযানে কমপক্ষে ১০০ জঙ্গির নিকেশ হয়েছে।' এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, 'ভারত খুব সতর্কভাবে জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করেছিল। বড় ধরনের ক্ষতি হয়, সেইভাবেই হামলা চালিয়েছে বায়ুসেনা। ভাগলপুরের জঙ্গিঘাঁটিতে হামলা করা হয়, মুরিদকে লস্করের ঘাঁটি ছিল, সেখানেও সতর্কভাবেই প্রত্যাঘাত করা হয়েছিল।' উপগ্রহচিত্রের মাধ্যমে অভিযান ব্যখ্যাও করেন তিনি।

পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল। 'অপারেশন সিঁদুর' তারই জবাব। সন্ত্রাস দমন করতে এবং অভিযুক্তদের শাস্তি দিতেই 'অপারেশন সিঁদুর'  (Operation Sindoor) অভিযান চালানো হয়। ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও এখনও থামেনি 'অপারেশন সিঁদুর, জানিয়ে দিয়েছে বায়ুসেনা। ভিডিও প্রকাশ করে কড়া বার্তাও দেওয়া হয়েছে।
 


```