Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিমানের টিকিট বাতিলে আর চিন্তা নেই! দু'দিনের মধ্যে ক্যানসেল করলে মিলবে বড় ছাড়, নিয়ম বদলালো DGCA

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন নতুন নিয়মে টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে লাগবে না অতিরিক্ত চার্জ।

বিমানের টিকিট বাতিলে আর চিন্তা নেই! দু'দিনের মধ্যে ক্যানসেল করলে মিলবে বড় ছাড়, নিয়ম বদলালো DGCA

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 20:41

দ্য ওয়াল ব্যুরো: বিমানের টিকিট বুকিং সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট বাতিল, সংশোধন এবং রিফান্ডের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে অসামরিক বিমান চলাচল অধিদফতর। এই নতুন নির্দেশিকায় সবচেয়ে বড় স্বস্তির খবর হল— টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাতিল করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না (Flight Ticket Cancellation)।

DGCA-র নতুন নিয়ম অনুযায়ী, টিকিট কাটার পর অনেক সময় যাত্রীদের পরিকল্পনায় পরিবর্তন আসে বা হঠাৎ জরুরি পরিস্থিতির কারণে ভ্রমণ বাতিল করতে হয়। আগে এই ধরনের ক্ষেত্রে টিকিট বাতিল করতে অতিরিক্ত ফি দিতে হত। কিন্তু এখন থেকে বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে আর সেই বাড়তি টাকা দিতে হবে না। একইভাবে, টিকিটে কোনও ভ্রম সংশোধনের ক্ষেত্রেও এই সময়সীমার মধ্যে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।

শুধু তাই নয়, নতুন নিয়মে বিমান সংস্থাগুলির জন্যও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, টিকিট বাতিল হলে ১৪ কর্মদিবসের মধ্যেই যাত্রীদের টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ, দুই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ রিফান্ড নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে।

এছাড়াও, টিকিট বুক করার পর যদি যাত্রীরা নামের বানানে কোনও ভুল দেখতে পান, তাহলে তা সংশোধনের জন্য ২৪ ঘণ্টা সময় পাবেন। এই সময়ের মধ্যে নাম সংশোধন করলে বিমান সংস্থাগুলি কোনও অতিরিক্ত চার্জ নিতে পারবে না বলেও স্পষ্ট করে জানিয়েছে DGCA।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়ম শুধু বিমান সংস্থার ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইট বা থার্ড-পার্টি পোর্টাল থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সেই ক্ষেত্রে টিকিটের টাকা ফেরতের দায়িত্ব বিমান সংস্থাকেই নিতে হবে এবং নির্ধারিত ১৪ কর্মদিবসের মধ্যেই তা সম্পন্ন করতে হবে।


```