Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাছাকাছি আধার কেন্দ্র কোথায় রয়েছে? কতক্ষণ কাজ চলবে? গুগল ম্যাপেই দেখা যাবে সমস্ত খুঁটিনাটি

এবার আধার কেন্দ্র খুঁজতে আর দৌড়ঝাঁপ নয়! গুগল ম্যাপেই মিলবে সব যাচাইকৃত আধার কেন্দ্রের ঠিকানা।

কাছাকাছি আধার কেন্দ্র কোথায় রয়েছে? কতক্ষণ কাজ চলবে? গুগল ম্যাপেই দেখা যাবে সমস্ত খুঁটিনাটি

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 18:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় আধার কেন্দ্র (Aadhaar Centre) রয়েছে, তা খুঁজে পাওয়া এবার আরও সহজ হতে চলেছে। এই লক্ষ্যে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) মার্কিন প্রযুক্তি সংস্থা গুগলের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে খুব শীঘ্রই গুগল ম্যাপেই (Google Maps) দেখা যাবে অনুমোদিত আধার কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে। এমনকী সেই কেন্দ্রগুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশজুড়ে আধার পরিষেবার অ্যাক্সেস আরও সহজ ও সুবিধাজনক করে তোলা।

সম্ভবত আগামী মার্চ মাস থেকেই এই নতুন ব্যবস্থা চালু হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোন আধার কেন্দ্রে প্রাপ্তবয়স্ক বা শিশুদের নাম নথিভুক্ত করা যায়, কোথায় শুধুমাত্র ঠিকানা বা মোবাইল নম্বর আপডেটের পরিষেবা পাওয়া যায়। পাশাপাশি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কী কী পরিকাঠামো রয়েছে, পার্কিং সুবিধা আছে কি না, কেন্দ্রের কাজের সময়সূচি—এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যও গুগল ম্যাপে প্রদর্শিত হবে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এই নতুন উদ্যোগে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। ভুল বা ভুলভাল তথ্যের সমস্যা কমবে এবং দেশজুড়ে থাকা ৬০ হাজারের বেশি আধার সেবা কেন্দ্র খুঁজে পাওয়া সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গুগল ম্যাপে আধার কেন্দ্র সার্চ করলে শুধুমাত্র যাচাইকৃত এবং আসল কেন্দ্রগুলির তথ্যই দেখা যাবে। ফলে মানুষ নিশ্চিন্তে সঠিক জায়গায় গিয়ে আধারের কাজ করতে পারবেন।

এই প্রসঙ্গে UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, “ইউআইডিএআই সব সময় আধার-ধারীদের জীবনকে আরও সহজ করার লক্ষ্যে কাজ করে। গুগলের সঙ্গে এই সহযোগিতার ফলে অনুমোদিত আধার কেন্দ্র খুঁজে পাওয়া এখন আরও সহজ ও দ্রুত হবে।”

শুধু এখানেই শেষ নয়, এই অংশীদারিত্বের পরবর্তী ধাপে আধার কেন্দ্র সংক্রান্ত তথ্য পরিচালনা এবং নাগরিকদের সরাসরি প্রতিক্রিয়া সংগ্রহের জন্য গুগল বিজনেস প্রোফাইল ব্যবহার করা হবে। মন্ত্রকের মতে, এর ফলে পরিষেবা আরও স্বচ্ছ এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। পাশাপাশি, গুগল ম্যাপের মাধ্যমেই ভবিষ্যতে সরাসরি আধার কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধাও মিলতে পারে, যা পরিষেবাকে আরও কার্যকর করে তুলবে।

গুগল ইন্ডিয়ার প্রতিনিধি রোলি আগরওয়াল জানিয়েছেন, UIDAI-এর সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে যাচাইকৃত আধার কেন্দ্রগুলিকে গুগল ম্যাপে যুক্ত করা হচ্ছে, যাতে লক্ষ লক্ষ মানুষ নির্ভরযোগ্য সরকারি পরিষেবা সহজেই খুঁজে পেতে পারেন। তাঁর কথায়, এই পদক্ষেপ প্রয়োজনীয় সরকারি পরিকাঠামো এবং সাধারণ মানুষের মধ্যে ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


```