Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

তিন বছরে ৫ হাজার কোটি খরচ করেও দূষিত দিল্লির যমুনা, কেন সমাধান হচ্ছে না? জানাল কেন্দ্র

দিল্লি (Delhi Pollution) দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC) জানায়, চলতি বছরের অগস্ট পর্যন্ত শহরের ৪১৪ মিলিয়ন লিটার বর্জ্য যথাযথভাবে পরিশোধন করা সম্ভব হয়নি। 

তিন বছরে ৫ হাজার কোটি খরচ করেও দূষিত দিল্লির যমুনা, কেন সমাধান হচ্ছে না? জানাল কেন্দ্র

দিল্লির দূষিত যমুনা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী  দিল্লির অন্যতম প্রধান সমস্যা যমুনার দূষিত জল (Yamuna river pollution)। দিনের পর দিন পরিস্থিতি একই রয়ে গেছে। প্রথমে আপ, তারপর বিজেপি (BJP) দুই সরকার চেষ্টা করলেও এখনও সমাধান  করতে পারেনি। অথচ খরচ হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা। রাজ্যসভায় লিখিত চিঠি দিয়ে সেইসব তথ্য এবং কারণ জানাল কেন্দ্রীয় সরকার।

চিঠিতে বলা হয়েছে, গত তিন বছরে ৫ হাজার ৫৩৬ কোটি টাকা খরচ করেও দিল্লির যমুনা নদী (Yamuna river pollution) এখনও  দূষিত। এর মূল কারণগুলি হল, প্রতিদিন ৪১৪ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, শিল্পাঞ্চলে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (CETP) অভাব, নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে দেরি এবং প্রতিদিনের ৪ হাজার ২২১ টনের অপরিশোধিত কঠিন বর্জ্য।

দিল্লি (Delhi Pollution) দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC) জানায়, চলতি বছরের অগস্ট পর্যন্ত শহরের ৪১৪ মিলিয়ন লিটার বর্জ্য যথাযথভাবে পরিশোধন করা সম্ভব হয়নি। এগুলি সরাসরি ড্রেনের মাধ্যমে যমুনায় মিশছে। এছাড়া, শিল্পাঞ্চলে কমন ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় শিল্প বর্জ্যও অপরিশোধিত অবস্থায় নদীতে প্রবেশ করছে।

নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) বানানো এবং পুরনো প্ল্যান্ট উন্নয়নের কাজ দেরিতে হওয়ায় শহরের বর্জ্য পরিশোধনের ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। দিল্লি প্রতিদিন ১১ হাজার ৮৬২ টন কঠিন বর্জ্য উৎপন্ন করছে, তার মধ্যে মাত্র ৭  হাজার ৬৪১ টন প্রক্রিয়াজাত হচ্ছে। ফলে প্রতিদিন অব্যবহৃত ৪ হাজার ২২১ টন বর্জ্য ড্রেন এবং নদীতে ঢুকে পড়ছে।

‘নমামি গঙ্গা’ প্রকল্পের অধীনে ৬ হাজার ৫৩৪ কোটি টাকার ৩৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে, এর মধ্যে ২১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে কেন্দ্রের মতে, যদি দিল্লির বর্জ্য ব্যবস্থার সমস্যার সমাধান না করা হয়, কোটি কোটি টাকা খরচ করেও নদীকে পরিষ্কার করা সম্ভব নয়।

দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা। গত বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা ইস্যু (Yamuna pollution)। শাসক বদলেছে, তবে সমস্যা পাল্টায়নি। ছট পুজোর সময়েই যমুনার দূষিত জল নিয়ে বিতর্ক বেড়ে যায়। আপের অভিযোগ ছিল,  প্রধানমন্ত্রীকে যাতে দূষিত জলে নামতে না হয়, সেই কারণেই বিজেপি তৈরি করেছে 'নকল' যমুনা নদী। এর বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
 


```