Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে ভারতের আকাশে 'এন্ট্রি' পেল পাকিস্তান, পাক মিডিয়ার 'ভুয়ো' দাবি খারিজ!

পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত ইতিমধ্যেই ত্রাণ পাঠাতে শুরু করেছে। নৌবাহিনী, বায়ুসেনা ও এনডিআরএফ- সব বাহিনীই ‘অপারেশন সাগর বন্ধু’-র আওতায় উদ্ধারকাজ ও ত্রাণ বিলিতে অংশ নিচ্ছে। 

শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে ভারতের আকাশে 'এন্ট্রি' পেল পাকিস্তান, পাক মিডিয়ার 'ভুয়ো' দাবি খারিজ!

বন্যাক্রান্ত শ্রীলঙ্কা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: বন্যাক্রান্ত শ্রীলঙ্কার জন্য ত্রাণ পাঠাতে পাকিস্তানের (Paksitan) বিমান ভারতের (India) আকাশপথ ব্যবহার করতে চেয়েছিল। ভারত মাত্র চার ঘণ্টার মধ্যে তার অনুমোদন দিয়েছে (Airspace permission)। একাধিক পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারত আকাশসীমা খুলে দিতে রাজি হয়নি। কিন্তু সরকারি সূত্রে জানা গেছে, মানবিক কারণে দিল্লি যত দ্রুত সম্ভব অনুমতি দিয়েছে।  

১ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ পাকিস্তান ভারতের (India-Pakistan) কাছে অনুরোধ জানায়, শ্রীলঙ্কার (Srilanka) বন্যা-পরিস্থিতিতে সাহায্য পাঠানোর জন্য তাদের বিমানকে ভারতীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। বিষয়টি মানবিক সহায়তার হওয়ায় ভারত তৎক্ষণাৎ প্রক্রিয়া শুরু করে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যেই অনুমোদন দিয়ে দেয়। অর্থাৎ, মাত্র চার ঘণ্টার মধ্যেই সবুজ সংকেত পায় পাকিস্তান।

ভয়াবহ ঘূর্ণিঝড় 'দিতওয়াহ'-র (Cyclone Ditwah) ধাক্কায় শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আশ্রয় হারিয়েছে, বেশ কয়েকটি জেলা দেখেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এই বিপদের সময় প্রতিবেশী দেশগুলোর সাহায্য চেয়ে আবেদন জানায় কলম্বো।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত ইতিমধ্যেই ত্রাণ পাঠাতে শুরু করেছে। নৌবাহিনী, বায়ুসেনা ও এনডিআরএফ- ‘অপারেশন সাগর বন্ধু’-র আওতায় উদ্ধারকাজ ও ত্রাণ বিলিতে অংশ নিচ্ছে। খাদ্য, চিকিৎসা সামগ্রী, বিশেষ উদ্ধারকারী দল, জাহাজ- সবই পাঠানো হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়েকের (Anura Kumara Dissanayake) সঙ্গে ফোনে কথা বলেন। তিনি শ্রীলঙ্কার মানুষের প্রতি সমবেদনা জানিয়ে আরও সহায়তা পাঠানোর আশ্বাস দেন।

ভারত সরকার জানিয়েছে, ‘ভিশন মহাসাগর’-এর অধীনে দেশটি সর্বদা অঞ্চলের ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজ করে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী শ্রীলঙ্কাকে সব ধরনের সাহায্য করা হবে।

গত এপ্রিল মাসের পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। একাধিক নিষেধাজ্ঞার পাশাপাশি পাক বিমানের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞাও জারি করে দিল্লি। পাল্টা ভারতের জন্য একই নির্দেশ দেয় পাকিস্তানের সরকার। এতদিন এইভাবেই চলছিল। তবে সংকটের মুহূর্তে পাকিস্তানের ত্রাণবাহী বিমানকে দ্রুত অনুমতি দিয়ে ভারত আবারও প্রমাণ করল, মানবিক পরিস্থিতিতে মতপার্থক্য কোন বাধা নয়।


```