Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোদীর হুঁশিয়ারির পরও ফের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। 

মোদীর হুঁশিয়ারির পরও ফের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের।

শেষ আপডেট: 13 May 2025 04:17

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Modi)স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত সহ্য করবে না। মোদী সাফ জানিয়েছেন, "পাকিস্তানের (Pakistan) সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।"

সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন রাত ৯টার পরে পাঞ্জাবের জলন্ধর, উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশেই সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। সূত্রের দাবি, জলন্ধর ও সাম্বায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।

সেনা সূত্রের খবর, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আতঙ্কের কোনও কারণ নেই। সমগ্র এলাকায় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিকে ব্ল্যাক আউট করা হয়েছে।

প্রসঙ্গত এদিন নিজের দীর্ঘ ভাষণে মোদী স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসের প্রশ্নে রেয়াত নয়, প্রয়োজনে আবার যোগ্য জবাব দেওয়া হবে। মোদীর কথায়,  "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" অর্থাৎ সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত জিরো টলারেন্সের পথ থেকে সরবে না। পাকিস্তানকে বাঁচতে হলে এখনই নিজেদের সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে। তারই মধ্যে এই হামলার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল ছড়িয়েছে।


```