২০২৩ সালে রচনার স্বামী বিজেন্দ্র যাদবকে গুলি করে খুন করা হয়। সেই মামলায় ভরত যাদব-সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
.jpg.webp)
দিল্লিতে মহিলাকে খুন
শেষ আপডেট: 11 January 2026 11:52
দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে এক মহিলাকে পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল দিল্লির শালিমার বাগে (Delhi murder)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২০২৩ সালের বিজেন্দ্র যাদবের হত্যাকাণ্ডের সঙ্গেই এই খুনের যোগ রয়েছে।
নিহত মহিলার নাম রচনা যাদব (Rachna Yadav murder)। শালিমার বাগেরই বাসিন্দা এবং এলাকার RWA প্রেসিডেন্ট ছিলেন তিনি (Shalimar Bagh shooting)। শনিবার সকাল প্রায় ১১টার দিকে তিনি এক প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় দু’জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। পুলিশ সূত্রে জানা গেছে, একজন প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করে। রচনা নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বার করে মাথায় গুলি করে পালিয়ে যায় (Broad daylight shooting in Delhi)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহের পাশ থেকেই একটি খালি কার্তুজ উদ্ধার হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খুনির সঙ্গে আরেকজন সহযোগী ছিল, যে ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি স্পোর্টস বাইকে অপেক্ষা করছিল। গুলি চালিয়েই দু’জন দ্রুত বাইকে চেপে পালিয়ে যায়। পুলিশের ধারণা, রচনার চলাফেরা, কোথায় যাবেন- সব আগেভাগে জেনে নিয়েই পরিকল্পনা করা হয়েছিল।
২০২৩ সালে রচনার স্বামী বিজেন্দ্র যাদবকে গুলি করে খুন করা হয়। সেই মামলায় ভরত যাদব-সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পাঁচজন গ্রেফতার হয়ে বিচারাধীন থাকলেও মূল অভিযুক্ত ভরত যাদব এখনও পলাতক। তাঁকে ‘প্রোক্লেমড অফেন্ডার’ বা ফেরার ঘোষণা করেছে আদালত। রচনা ছিলেন সেই মামলার মূল সাক্ষী, সেই কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে সন্দেহ।
ফরেন্সিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পলাতক ভারত যাদবের ভূমিকা ফের খতিয়ে দেখা হচ্ছে। শ্যুটার ও পরিকল্পনাকারীদের খোঁজে একাধিক দল গঠন করা হয়েছে।
এদিকে রচনার বড় মেয়ে কনিকা যাদব অভিযোগ করেছেন, “আমার বাবার খুনের পরও জেল থেকে এবং বাইরে থেকে পরিকল্পনা চলছে (CCTV footage Delhi murder)। আমার মায়ের খুনও ভরত যাদবই করিয়েছে।” তাঁর দাবি, মা দৃঢ়ভাবে সাক্ষ্য দিতে প্রস্তুত থাকায় আতঙ্কে অভিযুক্তরা এই হামলা চালিয়েছে।
রচনা যাদবের দুই মেয়ে- একজন বিবাহিতা, অন্যজন তাঁর সঙ্গে থাকতেন। ঘটনার পরে এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।