Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘চেল্লালে আরও ঢালব’, ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও লঙ্কাগুঁড়ো ছেটালেন স্ত্রী, গ্রেফতার

চোখ খুলে দেখেন স্ত্রী সাধনা খাটের উপর দাঁড়িয়ে ফুটন্ত তেল ও লঙ্কা গুঁড়ো ঢালছেন তাঁর গায়ে।

‘চেল্লালে আরও ঢালব’, ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও লঙ্কাগুঁড়ো ছেটালেন স্ত্রী, গ্রেফতার

স্ত্রী ভয় দেখিয়ে বলেন, ‘অগর শোর মচায়া তো অউর তেল ডালুঙ্গি’।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 October 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: ফার্মাসিউটিক্যাল ফার্ম কর্মী দীনেশ কুমার কাজ শেষে দক্ষিণ দিল্লির মদাঙ্গীর এলাকার বাড়িতে ফিরেছিলেন একটু রাত করেই। রাতের খাওয়াদাওয়া শেষ করে ক্লান্ত শরীরে ঘুমিয়েও পড়েছিলেন। কিন্তু, মধ্যরাতে তাঁর ঘুম ভেঙে যায় শরীরে প্রচণ্ড জ্বলুনি অনুভব করায়। চোখ খুলে দেখেন স্ত্রী সাধনা খাটের উপর দাঁড়িয়ে ফুটন্ত তেল ও লঙ্কা গুঁড়ো ঢালছেন তাঁর গায়ে। পোড়ার জ্বালায় দীনেশ কুমার চিৎকার করতে গেলে স্ত্রী ভয় দেখিয়ে বলেন, অগর শোর মচায়া তো অউর তেল ডালুঙ্গি

যদিও গায়ে ফুটন্ত তেল পড়া ও তার উপর লঙ্কাগুঁড়ো ছিটানো যে কোনও প্রাণীর মতো দীনেশও চিৎকার বন্ধ করতে পারেননি। এবং ঝটকা মেরে স্ত্রীর আয়ত্ত থেকে বেরিয়ে আসেন। দীনেশের ভয়াবহ চিৎকার শুনে পাড়াপড়শি ও বাড়িওয়ালারা ছুটে আসেন। বাড়িওয়ালা ওই বাড়িরই নীচের তলায় থাকেন। নাথুরাম নামে ওই বাড়িওয়ালা পরিস্থিতি দেখে দীনেশের শ্যালক রাম সাগরকে ডাকেন। তাঁরা দুজনে দীনেশকে ধরে মাঝরাতেই অটোয় চাপিয়ে মদনমোহন মালব্য হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে সফদরজঙ্গ হাসপাতালে।

এফআইআরের ভিত্তিতে স্ত্রী সাধনাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ৩ অক্টোবর রাতে ঘটলেও পুলিশ জানিয়েছে বুধবার। আম্বেদকর নগর থানা জানিয়েছে, ডাক্তারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফুটন্ত তেল গায়ে পড়েই জখম হয়েছেন দীনেশ। অভিযোগ, যা স্বামীর গায়ে ঢেলেছিলেন স্ত্রী সাধনা।

দীনেশের বয়ান অনুযায়ী, সেদিন ফিরতে তাঁর রাত হয়ে গিয়েছিল। ঘরে ফিরেই খেয়েদেয়ে তিনি শুয়ে ঘুমিয়ে পড়েন। স্ত্রী ও মেয়ে তাঁর পাশে শুয়েই ঘুমোচ্ছিলেন। রাত তখন প্রায় সওয়া ৩টে হবে। গায়ে জ্বলুনি হতেই তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন স্ত্রী তাঁর গায়ে গরম তেল ঢেলে তাতে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দিচ্ছেন। চিৎকার করতে যেতেই স্ত্রী বলেন, আওয়াজ করলে আরও ফুটন্ত তেল ঢেলে দেব। পুলিশ জানিয়েছে, দীনেশের ক্ষত অত্যন্ত মারাত্মক হয়েছে।

দীনেশ ও সাধনার বিয়ে হয়েছে আট বছর আগে। দুজনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। দুবছর আগে সাধনা স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন সেলে অভিযোগ জানিয়েছিলেন। তখনকার মতো বিষয়টি মিটেও গিয়েছিল। 


```