Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বিষাক্ত' কাফ সিরাপ কোম্পানির মালিক গ্রেফতার, কে এই জি রঙ্গনাথন?

বিতর্কিত কাশির সিরাপ কোল্ডরিফ প্রস্তুতকারক শ্রীসন ফার্মাসিউটিক্যালসের মালিক জি রঙ্গনাথনকে মধ্যপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার চেন্নাই থেকে গ্রেফতার করেছে।

'বিষাক্ত' কাফ সিরাপ কোম্পানির মালিক গ্রেফতার, কে এই জি রঙ্গনাথন?

তাঁর কোম্পানির তৈরি একটি পুষ্টিবর্ধক সিরাপ চেন্নাইয়ে প্রথম বিখ্যাত হয়ে ওঠে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 October 2025 10:22

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত কাশির সিরাপ কোল্ডরিফ প্রস্তুতকারক শ্রীসন ফার্মাসিউটিক্যালসের মালিক জি রঙ্গনাথনকে মধ্যপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার চেন্নাই থেকে গ্রেফতার করেছে। সাত সদস্যের একটি দল তাঁকে এদিন গ্রেফতার করলেও এই কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হয়েছে।

৭৩ বছর বয়সি রঙ্গনাথন মাদ্রাজ মেডিক্যাল কলেজ থেকে ফার্মাসিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। প্রায় চার দশক ধরে তিনি ধীরে ধীরে এই কোম্পানির বিস্তার করেন। তাঁর কোম্পানির তৈরি একটি পুষ্টিবর্ধক সিরাপ চেন্নাইয়ে প্রথম বিখ্যাত হয়ে ওঠে।

১৯৮০ সালের গোড়ার দিকে রঙ্গনাথন এই বহু খনিজ ও ভিটামিনে সমৃদ্ধ সিরাপকে প্রসূতিদের জন্য আলাদাভাবে বিক্রি শুরু করেন। খুব অল্পদিনের মধ্যেই এই সিরাপটিও বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতর আপত্তি জানায় এতে ব্যবহৃত কিছু উপাদানের লাইসেন্স না থাকায়। এর কিছু দিনের মধ্যেই রঙ্গনাথন সেই লাইসেন্স পেয়ে যান এবং তাঁর ব্যবসা ফুলেফেঁপে উঠতে থাকে।

এরপর রঙ্গনাথন নামেন তরল নাকের ড্রপ তৈরিতে। যার জন্য চেন্নাইতে বেশ কয়েকটি ছোট ছোট প্রস্তুতকারক ওষুধ কারখানা খুলে ফেলেন তিনি। শুরু থেকে তিনিই শ্রেসন ফার্মাসিউটিক্যালসের মালিক এবং সেই সূত্রে বেশ কয়েকটি বড় ল্যাব ও হেল্থ কেয়ার সংস্থার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন।

কাশির সিরাপ বিতর্কের পরেই রঙ্গনাথনের চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের ধারে গড়ে তোলা ২০০০ বর্গ মিটারের কারখানা সিল করে দেওয়া হয়েছে। কোদাম্বাক্কমে অবস্থিত নথিভুক্ত অফিসেও তালা মেরে দিয়েছে পুলিশ। মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু পুলিশের যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে বুধ ও বৃহস্পতিবারের ভোররাতে গ্রেফতার করেছে। এদিন তাঁকে আদালতে তোলা হবে। তাঁর গ্রেফতারির জন্য ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।


```