Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কুয়াশার সঙ্গে তীব্র দূষণে প্রায় অদৃশ্য দিল্লি, বাতিল বহু বিমান, ঢিমে গতি গাড়ির, থমকে জনজীবন

ঘন কুয়াশা আর তীব্র দূষণে ঢেকে গিয়েছে দিল্লি। বাতাসের গুণমান বিপজ্জনক থাকায় দৃশ্যমানতা তলানিতে, বাতিল ও বিলম্বিত বহু বিমান, ঢিমে গতি শহরের জনজীবন।

কুয়াশার সঙ্গে তীব্র দূষণে প্রায় অদৃশ্য দিল্লি, বাতিল বহু বিমান, ঢিমে গতি গাড়ির, থমকে জনজীবন

সোমবার সকালে দিল্লির ছবি

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 09:27

দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লি। ‌রাজধানীর পথঘাট প্রায় অদৃশ্য। ‌কুয়াশার সঙ্গে মিশে আছে ভয়ংকর মাত্রার দূষণ। সবমিলিয়ে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে।‌ সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা তো আছেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

এই অবস্থায় রাজধানীর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলিও চলছে অত্যন্ত ঢিমে গতিতে। ‌তবে এখন পর্যন্ত দৃশ্যমানতার কারণে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই।

ওদিকে, বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে ব্যাপক। দৃশ্যমানতার অভাবে দিল্লি থেকে বহু বিমান উড়তে পারেনি। ‌ অবতরণ করতে না পেরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বহু বিমানকে। ‌ গত সপ্তাহ পর্যন্ত ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে বিপর্যয়ের কারণে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল। অনেকটা সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাজধানী। বিমান সংস্থাগুলি তাই সকাল থেকেই যাত্রীদের মোবাইলে বার্তা পাঠিয়ে বলেছে বিমান ছাড়ার কোন নিশ্চয়তা নেই। যাত্রীরা যেন বিমানে ছাড়ার সময় জেনে তবেই বাড়ি থেকে বের হন। ‌ ইন্ডিগো বিপর্যয়ের সময় এই বিষয়টি উপেক্ষিত হওয়ায় বিমানবন্দরে ব্যাপক যাত্রী সমাগম হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল।

জানা গিয়েছে শুধু দিল্লি নয় নয়ডা, গুরুগ্রামসহ জাতীয় রাজধানী এলাকা বা এনসিআর এলাকার পরিস্থিতিও ভাল নয়। ‌গাড়ির গতি অত্যন্ত কম থাকায় রাজধানীমুখী রাস্তাগুলিতে সকাল থেকেই তুমুল যানজট শুরু হয়েছে। ‌ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছতে‌ না পারায় বেশকিছু স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে রেল চলাচলেও।


```