Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নিউ ইয়ারের আগে দিল্লি পুলিশের ‘অপারেশন আঘাত', উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-মাদক, গ্রেফতার ২৮৫

সব মিলিয়ে অভিযানের সময় ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে।

নিউ ইয়ারের আগে দিল্লি পুলিশের ‘অপারেশন আঘাত', উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-মাদক, গ্রেফতার ২৮৫

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 December 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের উৎসবের আগে রাজধানী দিল্লিতে অপরাধ দমনে বড়সড় অভিযান চালাল পুলিশ (Delhi Police)। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন মামলায় ২৮৫ জনকে গ্রেফতার করেছে (Delhi Police New Year crackdown,। পাশাপাশি, নতুন বছরের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে ৫০৪ জনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনে একাধিক মামলা রুজু হয়েছে। অভিযানের সময় ১১৬ জন তালিকাভুক্ত দাগি অপরাধী, ১০ জন সম্পত্তি-সংক্রান্ত অপরাধে যুক্ত ব্যক্তি এবং ৫ জন অটো-লিফটার ধরা পড়ে।

অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ২১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজ ও ২৭টি ধারালো ছুরি। এছাড়াও, নতুন বছরের আগে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া মাদক ও বেআইনি মদের বড় চালান বাজেয়াপ্ত করা হয়েছে।

চুরি ও ছিনতাই রুখতে চালানো অভিযানে উদ্ধার হয়েছে ৩১০টি মোবাইল ফোন, যেগুলি ছিনতাই, চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি, গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ২৩১টি দুই-চাকার যান এবং একটি চার-চাকার গাড়ি উদ্ধার বা বাজেয়াপ্ত করা হয়েছে।

সব মিলিয়ে অভিযানের সময় ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে। পুলিশ কর্তাদের দাবি, নতুন বছরে ভিড় ও উৎসবের সময় অপরাধ প্রবণতা ঠেকাতেই এই আগাম ও কড়া অভিযান।


```