Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘ধুরন্ধর’-এর ভাইরাল FA9LA র‍্যাপকে সচেতনতার অস্ত্র করল দিল্লি পুলিশ! ফিল্মি স্টাইলে চলছে প্রচার

‘ধুরন্ধর’-এর ভাইরাল FA9LA র‍্যাপ এবার দিল্লি পুলিশের হাতে সমাজ সচেতনতার অস্ত্র!

‘ধুরন্ধর’-এর ভাইরাল FA9LA র‍্যাপকে সচেতনতার অস্ত্র করল দিল্লি পুলিশ! ফিল্মি স্টাইলে চলছে প্রচার

‘ধুরন্ধর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 December 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। মাত্র তিন দিনেই একশো কোটির জাদু-গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। কিন্তু সিনেমার গল্পের থেকেও বর্তমানে বেশি চর্চায় এর মিউজিক, বিশেষ করে অক্ষয় খান্নার (Akshaye Khanna) বালোচিস্তান-এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত ভাইরাল ব়্যাপ FA9LA। আট-আশির প্রজন্ম এই গানে একপ্রকার বুঁদ। আর সেই তুমুল জনপ্রিয়তাকেই এবার সমাজ সচেতনতার হাতিয়ার (Anti Drug Campaign) করল দিল্লি পুলিশ (Delhi Police)।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাহারিনের র‍্যাপার হুসাম অসীম ওরফে ‘ফ্লিপ্পেরাচি’র তৈরি FA9LA–র ঝড়। মুক্তির কয়েক দিনের মধ্যেই শ্রোতাদের ভিড় বেড়েছে অস্বাভাবিকভাবে। ঠিক এই ট্রেন্ডেই সওয়ার হয়ে দিল্লি পুলিশ সম্প্রতি প্রকাশ করেছে এক অভিনব মাদকবিরোধী ভিডিও, যা বেশ ফিল্মি এফেক্ট দিচ্ছে।

ভিডিওতে ‘ধুরন্ধর’-এর অক্ষয় খান্নার দুটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। প্রথমটিতে, বালোচিস্তানের আইকনিক এন্ট্রি সিকোয়েন্স চলাকালীন মাদকাসক্তদের উদ্দেশে তির্যক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, “নেশায় বুঁদ থাকলে নিজেকে এমনই মনে হয়, তাই না?”

পরবর্তী অংশে অক্ষয়ের পুরনো ছবির একটি দৃশ্য জুড়ে দেওয়া হয়, যেখানে অভিনেতাকে হুড়মুড়িয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। তার পাশে দিল্লি পুলিশের বার্তা, “নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারাবেন না, কারণ মাদক কেবল একটা ভ্রম সৃষ্টি করে।”

অফিশিয়াল পেজে ভিডিওটি শেয়ার করে দিল্লি পুলিশ আরও লিখেছে, “মাদকাসক্ত হলে নিজেকে হিরো মনে হতে পারে, কিন্তু এটি আদতে এক মায়াজাল। এক মুহূর্তের মজার কাছে নিজেকে বিকিয়ে দেওয়া উচিত নয়।”

সামাজিক মাধ্যমেই এখন ভিডিওটি ব্যাপক ভাইরাল। কারণ নেটদুনিয়া যে আজ পপ সংস্কৃতির দুর্গ, সেই বাস্তবতাকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে দিল্লি পুলিশ। নিত্যনতুন ট্রেন্ড, রিল, মিমের বিস্ফোরণ যেখানে প্রতিদিনই ঘটে, সেখানে FA9LA–র ভাইরাল সিকোয়েন্স নিঃসন্দেহে অন্যতম জনপ্রিয় সংযোজন।

উল্লেখযোগ্যভাবে, এ প্রথম নয় যখন দিল্লি পুলিশ ফিল্মি উপাদান ব্যবহার করে জনসচেতনতা তৈরি করল। এর আগেও তারা বলিউডের ট্রেন্ডিং সিনেমার দৃশ্য ধার করে ঠিক এমনভাবেই প্রচার চালিয়েছে, এবার ‘ধুরন্ধর’-এর আবহে বিষয়টি আবার নতুন করে নজর কাড়ল।


```